
বাংলাদেশ নৌবাহিনীতে ১৩তম থেকে ১৯তম গ্রেডে আবেদন চলছে। আবেদনের শেষ সময় ৬ মে, ২০২৬।
বাংলাদেশ নৌবাহিনী বেসামরিক বিভিন্ন পদে জনবল নিয়োগে আবেদন চলছে। ১৩তম থেকে ১৯তম গ্রেড পর্যন্ত বিভিন্ন কারিগরি পদে বাংলাদেশের প্রকৃত নাগরিকেরা আবেদন করতে পারবেন। আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। আবেদনের শেষ সময় ৬ মে, ২০২৬। ১. পদের নাম ড্রাফটসম্যান (গ্রেড-২) পদসংখ্যা: ১টি। শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ ড্রাফটসম্যানশিপ (মেকানিক্যাল/শিপ বিল্ডিং অথবা অটোকার্ড) দুই বছরের ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে। বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩) ২. পদের নাম: সহকারী লিডিংম্যান পদসংখ্যা: ৮টি শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি (ভোকেশনাল) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ সংশ্লিষ্ট কাজে এক বছরের বাস্তব অভিজ্ঞতা; অথবা এসএসসি (ভোকেশনাল) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ সংশ্লিষ্ট কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা; অথবা এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্ত বেতন স্কেল : ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)। ৩. পদের নাম: হাইলি স্কিল্ড মিস্ত্রি পদসংখ্যা: ১৪টি। অথবা এসি (ভোকেশনাল) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ সংশ্লিষ্ট কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা; অথবা এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)। ৪. পদের নাম: হাইলি স্কিল্ড (গ্রেড-১) পদসংখ্যা: ১২টি শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি (ভোকেশনাল) বা সমমানের পরীক্ষা উত্তীর্ণসহ সংশ্লিষ্ট কাজে এক বছরের বাস্তব অভিজ্ঞতা; অথবা এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ সংশ্লিষ্ট ট্রেড কোর্স উত্তীর্ণ। বেতন স্কেল : ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)। ৫. পদের নাম ও সংখ্যা: হাইলি স্কিল্ড (গ্রেড-২) পদসংখ্যা: ২২টি শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি (ভোকেশনাল) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ সংশ্লিষ্ট কাজে ছয় মাসের বাস্তব অভিজ্ঞতা; অথবা এসএসসি (ভোকেশনাল) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ সংশ্লিষ্ট কাজে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা; অথবা এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ সংশ্লিষ্ট ট্রেড কোর্সে উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে ছয় মাসের বাস্তব অভিজ্ঞতা। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)। ৬. পদের নাম: স্কিল্ড গ্রেড পদসংখ্যা: ২৫টি শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান এবং ট্রেড কোর্স উত্তীর্ণ; অথবা এসএসসি (ভোকেশনাল) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। বেতন স্কেল : ৯,০০০-২১,৮০০ টাকা (গ্রেড-১৭)। ৭. পদের নাম: সেমি স্কিল্ড (গ্রেড-১) পদসংখ্যা: ২৩টি শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ ট্রেড কোর্স সার্টিফিকেটধারী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা; অথবা এসএসসি (ভোকেশনাল) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড-১৮)। ৮. পদের নাম ও সংখ্যা: সেমি স্কিল্ড (গ্রেড-২) পদসংখ্যা: ৫টি। শিকষাগত যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯)। আবেদনের পদ্ধতি আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রথমে লিংকে প্রবেশ করুন। এরপর পদ নির্বাচন করে আবেদন ফর্মটি সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে। ৩০০x৩০০ পিক্সেলের ছবি এবং ৩০০x৮০ পিক্সেলের স্বাক্ষর আপলোড করতে হবে আবেদনকারীকে। সফলভাবে আবেদন জমা দেওয়ার পর একটি ইউজার আইডি (User ID) পাবেন আবেদনকারী প্রার্থী। আবেদন ফি জমা দেওয়ার পদ্ধতি— User ID ব্যবহার করে আবেদন করার পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড সিম থেকে এসএমএসের মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে। আবেদনের পদ্ধতি, আবেদনের বিস্তারিত তথ্য জানা যাবে লিঙ্কে ।Published: প্রকাশ: ০৫ মে ২০২৬, ০৪: ১৪
Source: https://www.prothomalo.com/chakri/employment/yvhd6xqqwi
Comments Section
Comments
Processing your comment...
Share Your Thoughts
No comments yet
Be the first to share your thoughts!