নির্বাচনে আওয়ামী লীগ–সমর্থক আইনজীবীদের মনোনয়নপত্র সংগ্রহে বাধা

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
Published on
1 views
1 impressions

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহে আওয়ামী লীগ-সমর্থিত আইনজীবীদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। আজ সোমবার বেলা তিনটার দিকে চট্টগ্রাম আদালত ভবনের আইনজীবী সমিতি ভবনের বার লাইব্রেরির প্রবেশমুখে এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহে আওয়ামী লীগ–সমর্থক আইনজীবীদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। আজ সোমবার বেলা তিনটার দিকে চট্টগ্রাম আদালত ভবনের আইনজীবী সমিতি ভবনের বার লাইব্রেরির প্রবেশমুখে এ ঘটনা ঘটে। আওয়ামী লীগ–সমর্থিত আইনজীবীদের অভিযোগ, বিএনপি-সমর্থক আইনজীবীরা তাঁদের মনোনয়নপত্র সংগ্রহে বাধা দিচ্ছেন। তবে বিএনপি-সমর্থিত আইনজীবীদের দাবি, সারা দেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় দল-সমর্থিত আইনজীবীদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে এবং দুই পক্ষ মুখোমুখি অবস্থান নেয়। ২১ মে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আজ বেলা তিনটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত নির্বাচন কমিশনের অস্থায়ী কার্যালয় বার লাইব্রেরি থেকে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময়সীমা রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা তিনটার দিকে আওয়ামী লীগ-সমর্থিত প্যানেল থেকে সভাপতি প্রার্থী আবদুর রশিদের নেতৃত্বে একদল আইনজীবী ফরম নিতে গেলে বার লাইব্রেরির মুখে তাঁদের বিএনপি–সমর্থিত আইনজীবীরা বাধা দেন। হট্টগোলের একপর্যায়ে নির্বাচন কমিশনের সদস্যর‍া বার লাইব্রেরির দরজা বন্ধ করে দেন। এর সেখানেই অবস্থান নেন আওয়ামী লীগ-সমর্থক আইনজীবীরা। সরেজমিনে দেখা যায়, আইনজীবী সমিতি ভবনের দ্বিতীয় তলার বার লাইব্রেরির সামনে আওয়ামী লীগ-সমর্থক বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের আইনজীবীরা স্লোগান দিচ্ছেন। তাঁরা মনোনয়নপত্র সংগ্রহে বাধা দেওয়ার জন্য বিএনপিপন্থী আইনজীবীদের দায়ী করেন। আওয়ামী লীগ-সমর্থক প্যানেল থেকে সভাপতি প্রার্থী আবদুর রশিদ বলেন, মনোনয়নপত্র সংগ্রহ করতে গিয়ে তাঁদের বার লাইব্রেরিতে ঢুকতে দেওয়া হয়নি। এতে তাঁরা মনোনয়নপত্র সংগ্রহ করতে পারেননি। তিনি দাবি করেন তাঁরা সাধারণ আইনজীবী হিসেবে নির্বাচনে অংশ নিতে চেয়েছেন। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চট্টগ্রামের সদস্যসচিব কামরুল ইসলাম চৌধুরী বলেন, ‘রাষ্ট্রীয়ভাবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। এই পরিস্থিতিতে দল-সমর্থিত আইনজীবীদের নির্বাচনে অংশগ্রহণের পরিবেশ নেই। তাই তাঁদের অংশগ্রহণের সুযোগও নেই।’ কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, মনোনয়নপত্র সংগ্রহকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। জানতে চাইলে প্রধান নির্বাচন কমিশনার রওশন আরা বিকেল চারটার দিকে প্রথম আলোকে বলেন, ‘আমরা বিকেল পাঁচটা পর্যন্ত আছি। নির্বাচনের যেকোনো প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন। বাধা দেওয়ার বিষয়নি পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে তারা এসেছেন, ব্যবস্থা নিচ্ছেন।’

Published: আপডেট: ০৪ মে ২০২৬, ১১: ০০

Source: https://www.prothomalo.com/bangladesh/district/bfbc7uzitq

Rate This Content

0.0/5 | 0 ratings
Not rated yet
5
0
4
0
3
0
2
0
1
0

Comments Section

Comments

0 Comments

Processing your comment...

Share Your Thoughts
Replying to
Preview
0 /2000
Pick an emoji
😀 😃 😄 😁 😅 😂 🤣 😊 😇 🙂 😉 😌 😍 🥰 😘 😗 😙 😚 🤗 🤩 🤔 🤨 😐 😑 😶 🙄 😏 😣 😥 😮 🤐 😯 😪 😫 😴 😌 😛 😜 😝 🤤 😒 😓 😔 😕 🙃 🤑 😲 ☹️ 🙁 😖 😞 😟 😤 😢 😭 😦 😧 😨 😩 🤯 😬 😰 😱 🥵 🥶 😳 🤪 😵 🥴 😠 😡 🤬 👍 👎 👌 ✌️ 🤞 🤟 🤘 🤙 👈 👉 👆 👇 ☝️ 🤚 🖐 🖖 👋 🤙 💪 🙏 ✍️ 💅 🤳 💃 🕺 👯 🧘 🏃 🚶 🧍 🧎 💻 📱 ⌨️ 🖱 🖥 💾 💿 📀 🎮 🎯 🎲 🎰 🎳 🎪 🎨 🎬 🎤 🎧 🎼 🎹 🥁 🎷 🎺 🎸 🎻 🎭 🎪 🎨 🎬 🎤 🎧 🎼 🎹 🥁 💕 ❤️ 💔 💖 💗 💓 💞 💝 💘 ❣️ 💟 🔥 💫 🌟 💥 💯 🎉 🎊 🎈 🎁 🏆 🥇 🥈 🥉 🏅 🎖
No comments yet

Be the first to share your thoughts!