নাছিরকে নোয়াখালীতে অবাঞ্ছিত ঘোষণা করে ছাত্রদলের কমিটি থেকে ১০ নেতার পদত্যাগ

নোয়াখালী প্রতিনিধি নোয়াখালী প্রতিনিধি
Published on
1 views
1 impressions

নোয়াখালী জেলা, সদর উপজেলা ও পৌরসভা ছাত্রদলের নবঘোষিত কমিটিকে কেন্দ্র করে জেলা শহর মাইজদীর প্রধান সড়কে  টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন দলের পদবঞ্চিত নেতাকর্মীরা। সোমবার (৪ মে) দুপুরে জেলা জামে মসজিদের সামনে থেকে কয়েকশ বিক্ষুব্ধ ছাত্রদল নেতাকর্মীরা বিক্ষোভ...

নোয়াখালী জেলা, সদর উপজেলা ও পৌরসভা ছাত্রদলের নবঘোষিত কমিটিকে কেন্দ্র করে জেলা শহর মাইজদীর প্রধান সড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন দলের পদবঞ্চিত নেতাকর্মীরা। সোমবার (৪ মে) দুপুরে জেলা জামে মসজিদের সামনে থেকে কয়েকশ বিক্ষুব্ধ ছাত্রদল নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে শহরের টাউন হল মোড়ে সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। এ সময় বিক্ষোভকারীরা ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের বিরুদ্ধে ‘পকেট কমিটি’ গঠনের অভিযোগ এনে তাকে জেলায় অবাঞ্ছিত ঘোষণাসহ বিভিন্ন স্লোগান দেন এবং নাছিরের ছবি সম্বলিত প্ল্যাকার্ড পুড়িয়ে বিক্ষোভ করেন। বিক্ষোভ চলাকালে ছাত্রদলের নতুন কমিটিতে জ্যেষ্ঠ সহসভাপতি আনোয়ার হোসেন ওরফে রকি, একই কমিটির সহসভাপতি শাহেদ চৌধুরী ওরফে বাবু, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন ও পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক মো. ওয়াসিমসহ আরও কয়েকজন নেতা বক্তব্য রাখেন। বিক্ষোভ চলাকালে প্রায় এক ঘণ্টা ধরে সড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। jwARI.fetch( $( "#ari-image-jw69f8d33bc3251" ) ); পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে নোয়াখালী প্রেসক্লাবে গিয়ে এক সংবাদ সম্মেলনে করেন। এ সময় ঘোষিত কমিটি বাতিল করে অবিলম্বে ত্যাগী ও জ্যেষ্ঠ নেতাদের দিয়ে নতুন করে কমিটি গঠনের বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেন তারা। অন্যথায় কঠোর আন্দোলনের মাধ্যমে নিজেদের অধিকার আদায়ের ঘোষণা দেন। একই সময়ে নবগঠিত জেলা কমিটির সহসভাপতি শাহেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, পৌরসভা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মো. ওয়াসিমসহ নব গঠিত কমিটির বিভিন্ন পদে থাকা ১০ জন নেতা পদত্যাগেরও ঘোষণা দেন।

Published: প্রকাশ : ০৪ মে ২০২৬, ২২:০৭

Source: https://www.ittefaq.com.bd/787310/%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%9B%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%95%E0%A7%87-%E0%A6%A8%E0%A7%8B%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%96%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%80%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%85%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9B%E0%A6%BF%E0%A6%A4-%E0%A6%98%E0%A7%8B%E0%A6%B7%E0%A6%A3%E0%A6%BE-%E0%A6%95%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%9B%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A6%E0%A6%B2%E0%A7%87%E0%A6%B0

Rate This Content

0.0/5 | 0 ratings
Not rated yet
5
0
4
0
3
0
2
0
1
0

Comments Section

Comments

0 Comments

Processing your comment...

Share Your Thoughts
Replying to
Preview
0 /2000
Pick an emoji
😀 😃 😄 😁 😅 😂 🤣 😊 😇 🙂 😉 😌 😍 🥰 😘 😗 😙 😚 🤗 🤩 🤔 🤨 😐 😑 😶 🙄 😏 😣 😥 😮 🤐 😯 😪 😫 😴 😌 😛 😜 😝 🤤 😒 😓 😔 😕 🙃 🤑 😲 ☹️ 🙁 😖 😞 😟 😤 😢 😭 😦 😧 😨 😩 🤯 😬 😰 😱 🥵 🥶 😳 🤪 😵 🥴 😠 😡 🤬 👍 👎 👌 ✌️ 🤞 🤟 🤘 🤙 👈 👉 👆 👇 ☝️ 🤚 🖐 🖖 👋 🤙 💪 🙏 ✍️ 💅 🤳 💃 🕺 👯 🧘 🏃 🚶 🧍 🧎 💻 📱 ⌨️ 🖱 🖥 💾 💿 📀 🎮 🎯 🎲 🎰 🎳 🎪 🎨 🎬 🎤 🎧 🎼 🎹 🥁 🎷 🎺 🎸 🎻 🎭 🎪 🎨 🎬 🎤 🎧 🎼 🎹 🥁 💕 ❤️ 💔 💖 💗 💓 💞 💝 💘 ❣️ 💟 🔥 💫 🌟 💥 💯 🎉 🎊 🎈 🎁 🏆 🥇 🥈 🥉 🏅 🎖
No comments yet

Be the first to share your thoughts!