
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান কূটনৈতিক তৎপরতা জোরদারের লক্ষ্যে টেলিফোনে আলোচনা করেছেন মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাতি এবং পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, দুই...
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান কূটনৈতিক তৎপরতা জোরদারের লক্ষ্যে টেলিফোনে আলোচনা করেছেন মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাতি এবং পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, দুই মন্ত্রীই ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফার আলোচনায় আশাবাদ ব্যক্ত করেছেন। তাঁদের ম���ে, এই সংলাপের মাধ্যমে এমন একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব হতে পারে, যা স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করবে, আঞ্চলিক উত্তেজনা কমাবে এবং চলমান সংঘাত নিরসনের পথ তৈরি করবে। আলোচনায় বদর আবদেলাতি আন্তর্জাতিক নৌ-চলাচলের স্বাধীনতা বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে তিনি আঞ্চলিক দেশগুলোর- বিশেষ করে আরব উপসাগরীয় রাষ্ট্রগুলোর- নিরাপত্তা উদ্বেগ সমাধানের ওপর জোর দেন। তথ্যসূত্র: আল–জাজিরাPublished: প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ১৬:১০
Comments Section
Comments
Processing your comment...
Share Your Thoughts
No comments yet
Be the first to share your thoughts!