মোহাম্মদ তাহেরের ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবিকে স্বাগত জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

ইত্তেফাক ডিজিটাল রিপোর্ট ইত্তেফাক ডিজিটাল রিপোর্ট
Published on
1 views
1 impressions

জাতীয় সংসদে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও কুমিল্লা-১১ আসনের সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবিকে স্বাগত জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।  বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের...

জাতীয় সংসদে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও কুমিল্লা-১১ আসনের সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবিকে স্বাগত জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমি আজকে নতুন করে আবিষ্কার করলাম আমাদের মাননীয় সংসদ সদস্য আবদুল্লাহ মোহাম্মদ তাহের শিশু মুক্তিযোদ্ধা, তাকে আমি স্বাগতম জানাই। আমাদের সম্মানিত ব্যক্তি, আমি সবাইকে সম্মান প্রদর্শন করতে কসুর করি না- মাননীয় স্পিকার। আমাদের বিরোধীদলীয় নেতা নিজেকে শহীদ পরিবারের সন্তান দাবি করেন সেটা আমার ভালো লাগল। কয়েকজন মুক্তিযোদ্ধা ওইপারে (বিরোধী দলীয় আসনে) আছেন। আজকে ইতিহাসের একটা ফয়সালা করে দেওয়ার মতো একটা বিষয় আমি মনে রেখে���ি। এটা নিয়ে আর কখনো বিতর্ক হওয়া ঠিক হবে না।” এর আগে বক্তব্যে তাহের বলেন, ‘রাজাকার-আলবদরের বিষয়টি এখন ডেড ইস্যু। আমরা যারা এখানে আছি, কেউই রাজাকার বা আলবদর ছিলাম না।’ তিনি নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করে জানান, সীমান্তবর্তী এলাকায় যুদ্ধের সময় শরণার্থীদের সহায়তা করা এবং সেনাবাহিনীর টহল পর্যবেক্ষণের মতো কাজে যুক্ত ছিলেন। একই আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতির ভূমিকাও তুলে ধরেন। তিনি বলেন, ২০২৪ সালের আগস্টে রাজনৈতিক অস্থিরতার সময় রাষ্ট্রপতি দেশের ‘অভিভাবক’ হিসেবে দায়িত্ব পালন করেছেন। সে সময় প্রধানমন্ত্রী পদ শূন্য, সংসদ বিলুপ্ত এবং বিচার বিভাগের পরিবর্তনের মতো পরিস্থিতিতে রাষ্ট্রপতি সংবিধান অনুযায়ী পদক্ষেপ নেন, যা পরবর্তীতে অন্তর্বর্তী সরকার গঠনে সহায়ক হয়।

Published: প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ২০:৫৬

Source: https://www.ittefaq.com.bd/786676/%E0%A6%AE%E0%A7%8B%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%A6-%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B9%E0%A7%87%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0-%E2%80%98%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%81-%E0%A6%AE%E0%A7%81%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%AF%E0%A7%8B%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%BE%E2%80%99-%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%95%E0%A7%87-%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%97%E0%A6%A4

Rate This Content

0.0/5 | 0 ratings
Not rated yet
5
0
4
0
3
0
2
0
1
0

Comments Section

Comments

0 Comments

Processing your comment...

Share Your Thoughts
Replying to
Preview
0 /2000
Pick an emoji
😀 😃 😄 😁 😅 😂 🤣 😊 😇 🙂 😉 😌 😍 🥰 😘 😗 😙 😚 🤗 🤩 🤔 🤨 😐 😑 😶 🙄 😏 😣 😥 😮 🤐 😯 😪 😫 😴 😌 😛 😜 😝 🤤 😒 😓 😔 😕 🙃 🤑 😲 ☹️ 🙁 😖 😞 😟 😤 😢 😭 😦 😧 😨 😩 🤯 😬 😰 😱 🥵 🥶 😳 🤪 😵 🥴 😠 😡 🤬 👍 👎 👌 ✌️ 🤞 🤟 🤘 🤙 👈 👉 👆 👇 ☝️ 🤚 🖐 🖖 👋 🤙 💪 🙏 ✍️ 💅 🤳 💃 🕺 👯 🧘 🏃 🚶 🧍 🧎 💻 📱 ⌨️ 🖱 🖥 💾 💿 📀 🎮 🎯 🎲 🎰 🎳 🎪 🎨 🎬 🎤 🎧 🎼 🎹 🥁 🎷 🎺 🎸 🎻 🎭 🎪 🎨 🎬 🎤 🎧 🎼 🎹 🥁 💕 ❤️ 💔 💖 💗 💓 💞 💝 💘 ❣️ 💟 🔥 💫 🌟 💥 💯 🎉 🎊 🎈 🎁 🏆 🥇 🥈 🥉 🏅 🎖
No comments yet

Be the first to share your thoughts!