মজা না নিয়ে কাজ দিন: ‘আশিকি’ অভিনেতার আবেগঘন পোস্ট

বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
Published on
1 views
1 impressions

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও ঘিরে তীব্র ট্রলের মুখে এবার নিজের অবস্থান স্পষ্ট করলেন বলিউড অভিনেতা রাহুল রয়। একসময়ের জনপ্রিয় নায়ক জানিয়েছেন, জীবনের বাস্তব প্রয়োজনে তিনি এখন যেসব কাজ করছেন, সেগুলো শুধুই উপার্জনের জন্য, পুরোনো আইনি দেনা শোধ করতেই এ চেষ্টা। ভাইরাল ভিডিও, মিশ্র প্রতিক্রিয়া সপ্তাহের শুরুতে ইনস্টাগ্রামে কিছু রিল ছড়িয়ে পড়ে, যেখানে এই অভিনেতাকে দেখা যায় এক কনটেন্ট ক্রিয়েটরের সঙ্গে রোমান্টিক দৃশ্যে অভিনয় করতে। নিজের পুরোনো হিট গান, বিশেষ করে ‘আশিকি’ ও ‘ফির তেরি কাহানি ইয়াদ আয়ে’র ট্র্যাক নিয়ে তৈরি এসব ভিডিও দ্রুতই নজর কেড়ে নেয়। তবে প্রতিক্রিয়া ছিল মিশ্র। কেউ সহানুভূতি জানালেও অনেকেই ভিডিওগুলোকে ‘বাজে’ বলে কটাক্ষ করেন। ‘আমার সরলতা নিয়ে হাসলে, সেটা আপনাদেরই পরিচয়’ এ সমালোচনার জবাবে বুধবার ইনস্টাগ্রামে দীর্ঘ বার্তা দেন রাহুল রয়। তিনি লিখেছেন, ‘আমি সততা নিয়ে কাজ করি। কিছু আইনি খরচ মেটাতে হবে, যা আজকের নয়, স্ট্রোকের আগের সময় থেকে। আমার সরলতা বা সংগ্রাম নিয়ে যদি কেউ হাসেন, সেটা আমার নয়; বরং তাঁদের পরিচয় দেয়।’ রাহুল আরও যোগ করেন, ‘যদি সত্যিই কেউ চিন্তিত হন, তাহলে আমাকে একটা ভালো ও সম্মানজনক কাজ খুঁজে পেতে সাহায্য করুন, যাতে আমি এসব দেনা শোধ করতে পারি। অন্তত আমি কঠোর পরিশ্রম করে উপার্জন করছি, অন্যকে নিয়ে মজা করে নয়।’ স্ট্রোকের পর কাজই ভরসা ২০২০ সালে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন এই অভিনেতা। সে প্রসঙ্গ টেনে তিনি বলেন, সুস্থ থাকতে হলে তাঁর সক্রিয় থাকা জরুরি। তিনি বলেন, ‘আমি যত দিন বেঁচে আছি, কাজ করতে চাই। এতে মন সক্রিয় থাকে, জীবনের উদ্দেশ্যও খুঁজে পাই। কষ্ট হতে পারে, কিন্তু আমাকে ভাঙা যাবে না।’ সমর্থনও এসেছে রাহুলের এই বার্তার পর সমর্থনের ঢল নামে মন্তব্যে। কোরিওগ্রাফার-নির্মাতা ফারাহ খান লেখেন, ‘গুড লাক।’ অভিনেতা-উপস্থাপক মনীশ পাল মন্তব্য করেন, ‘ভালোবাসা ও শ্রদ্ধা, আরও শক্তি আপনার জন্য।’ অতীতের সাফল্য, বর্তমানের লড়াই মহেশ ভাটের পরিচালনায় ‘আশিকি’ দিয়ে রাতারাতি তারকা হয়ে উঠেছিলেন রাহুল রয়। পরে ‘জুনুন’, ‘গুমরাহ’, ‘প্যায়ার কা সায়া’র মতো ছবিতে অভিনয় করলেও প্রথম ছবির সাফল্য আর ধরে রাখতে পারেননি। ২০০৭ সালে ‘বিগ বস’-এর প্রথম মৌসুমে বিজয়ী হয়ে আবার আলোচনায় আসেন রাহুল। সর্বশেষ তাঁকে দেখা গেছে ‘আগ্রা’ সিনেমায়, যা এখন অ্যামাজন প্রাইম ভিডিওতে দেখা যাচ্ছে। ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে

Published: প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ১৩: ৪৫

Source: https://www.prothomalo.com/entertainment/bollywood/0zm8d1t4ca

Rate This Content

0.0/5 | 0 ratings
Not rated yet
5
0
4
0
3
0
2
0
1
0

Comments Section

Comments

0 Comments

Processing your comment...

Share Your Thoughts
Replying to
Preview
0 /2000
Pick an emoji
😀 😃 😄 😁 😅 😂 🤣 😊 😇 🙂 😉 😌 😍 🥰 😘 😗 😙 😚 🤗 🤩 🤔 🤨 😐 😑 😶 🙄 😏 😣 😥 😮 🤐 😯 😪 😫 😴 😌 😛 😜 😝 🤤 😒 😓 😔 😕 🙃 🤑 😲 ☹️ 🙁 😖 😞 😟 😤 😢 😭 😦 😧 😨 😩 🤯 😬 😰 😱 🥵 🥶 😳 🤪 😵 🥴 😠 😡 🤬 👍 👎 👌 ✌️ 🤞 🤟 🤘 🤙 👈 👉 👆 👇 ☝️ 🤚 🖐 🖖 👋 🤙 💪 🙏 ✍️ 💅 🤳 💃 🕺 👯 🧘 🏃 🚶 🧍 🧎 💻 📱 ⌨️ 🖱 🖥 💾 💿 📀 🎮 🎯 🎲 🎰 🎳 🎪 🎨 🎬 🎤 🎧 🎼 🎹 🥁 🎷 🎺 🎸 🎻 🎭 🎪 🎨 🎬 🎤 🎧 🎼 🎹 🥁 💕 ❤️ 💔 💖 💗 💓 💞 💝 💘 ❣️ 💟 🔥 💫 🌟 💥 💯 🎉 🎊 🎈 🎁 🏆 🥇 🥈 🥉 🏅 🎖
No comments yet

Be the first to share your thoughts!