মাদরাসার ল্যাব সহকারী পদে ১৬তম গ্রেডে বেতন, আবেদন শিগগিরই

দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক
Published on
1 views
1 impressions

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বর্তমান মেমিস সফটওয়্যার ব্যবস্থায় গ্রেড-১৫ বা গ্রেড-১৬-এ কর্মরত শিক্ষকদের উচ্চতর স্কেলের মাধ্যমে গ্রেড-১৩ প্রাপ্তির সুযোগ নেই। #মাদরাসা #ল্যাব সহকারী #বেতন

এআই জেনারেটেড প্রতীকী ছবি মাদরাসার ল্যাব সহকারী পদে গ্রেড-১৮ থেকে গ্রেড-১৬-এ উন্নীত হওয়ার জন্য আবেদনের বিজ্ঞপ্তি শিগগিরই প্রকাশ করা হবে। পাশাপাশি নতুন ও আগে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের ১৩ গ্রেড প্রাপ্তির জন্য নীতিমালা সংশোধনের কাজ চলমান রয়েছে। দ্রুততম সময়ে ‘পুনঃনিয়োগ’ অপশনের মাধ্যমে আবেদন নেয়ার পৃথক বিজ্ঞপ্তি জারি করা হবে। বৃহস্পতিবার মাদরাসা শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সব মাদরাসা প্রতিষ্ঠান প্রধানদের দৃষ্টি আর্কষণ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব��সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (মাদরাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৬ এর পরিশিষ্ট “ঘ”-এর ৪০, ৪১ ও ৪২ অনুচ্ছেদ অনুযায়ী যথাক্রমে ইবতেদায়ি মৌলভী, ইবতেদায়ি শিক্ষক এবং ইবতেদায়ি ক্বারী পদে নতুন নিয়োগপ্রাপ্তদের গ্রেড-১৬ দেয়া হবে। আগে নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা নির্ধারিত যোগ্যতা অর্জন সাপেক্ষে গ্রেড-১৩ প্রাপ্তির যোগ্যতা অর্জন করবেন। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বর্তমান মেমিস সফটওয়্যার ব্যবস্থায় গ্রেড-১৫ বা গ্রেড-১৬-এ কর্মরত শিক্ষকদের উচ্চতর স্কেলের মাধ্যমে গ্রেড-১৩ প্রাপ্তির সুযোগ নেই। নতুন ও আগে নিয়োগপ্রাপ্ত উভয়ের ১৩ গ্রেড প্রাপ্তির জন্য নীতিমালা সংশোধনের কাজ চলমান রয়েছে। দ্রুততম সময়ে মেমিস সফটওয়‍্যারে ‘পুনঃনিয়োগ’ অপশনের মাধ্যমে আবেদন গ্রহণের বিষয়ে পৃথক বিজ্ঞপ্তি জারি করা হবে। পাশাপাশি ল্যাব সহকারী পদে গ্রেড-১৮ হতে গ্রেড-১৬-এ উন্নীত হওয়ার জন্য আবেদন গ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তিও প্রকাশ করা হবে। #মাদরাসা #ল্যাব সহকারী #বেতন

Published: 30/04/2026 07:23 pm

Source: https://www.dainikshiksha.com/bn/news/madrasa-lab-assistant-post-salary-for-16th-grade-application-coming-soon-370361

Rate This Content

0.0/5 | 0 ratings
Not rated yet
5
0
4
0
3
0
2
0
1
0

Comments Section

Comments

0 Comments

Processing your comment...

Share Your Thoughts
Replying to
Preview
0 /2000
Pick an emoji
😀 😃 😄 😁 😅 😂 🤣 😊 😇 🙂 😉 😌 😍 🥰 😘 😗 😙 😚 🤗 🤩 🤔 🤨 😐 😑 😶 🙄 😏 😣 😥 😮 🤐 😯 😪 😫 😴 😌 😛 😜 😝 🤤 😒 😓 😔 😕 🙃 🤑 😲 ☹️ 🙁 😖 😞 😟 😤 😢 😭 😦 😧 😨 😩 🤯 😬 😰 😱 🥵 🥶 😳 🤪 😵 🥴 😠 😡 🤬 👍 👎 👌 ✌️ 🤞 🤟 🤘 🤙 👈 👉 👆 👇 ☝️ 🤚 🖐 🖖 👋 🤙 💪 🙏 ✍️ 💅 🤳 💃 🕺 👯 🧘 🏃 🚶 🧍 🧎 💻 📱 ⌨️ 🖱 🖥 💾 💿 📀 🎮 🎯 🎲 🎰 🎳 🎪 🎨 🎬 🎤 🎧 🎼 🎹 🥁 🎷 🎺 🎸 🎻 🎭 🎪 🎨 🎬 🎤 🎧 🎼 🎹 🥁 💕 ❤️ 💔 💖 💗 💓 💞 💝 💘 ❣️ 💟 🔥 💫 🌟 💥 💯 🎉 🎊 🎈 🎁 🏆 🥇 🥈 🥉 🏅 🎖
No comments yet

Be the first to share your thoughts!