
মাদরাসার শিক্ষক-কর্মচারীদের এপ্রিল (২০২৬) মাসের এমপিওর চেক ছাড় হয়েছে। অনুদান বণ্টনকারী ব্যাংকগুলোতে চেক পাঠানো হয়েছে। শিক্ষক-কর্মচারীরা ৪ মে এর পর থেকে থেকে বেতন-ভাতার সরকারি অংশের টাকা তুলতে পারবেন। #এমপিও #এমপিওভুক্ত শিক্ষক #মাদরাসা
এআই জেনারেটেড প্রতীকী ছবি মাদরাসার শিক্ষক-কর্মচারীদের এপ্রিল (২০২৬) মাসের এমপিওর চেক ছাড় হয়েছে। অনুদান বণ্টনকারী ব্যাংকগুলোতে চেক পাঠানো হয়েছে। শিক্ষক-কর্মচারীরা ৪ মে এর পর থেকে থেকে বেতন-ভাতার সরকারি অংশের টাকা তুলতে পারবেন। সোমবার (৪ মে) মাদরাসা শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাদরাসা শিক্ষা অধিদপ্তরাধীন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর (মাদরাসা) শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের (বেতন-ভাতার সরকারি অংশের) ৪টি চেক বণ্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেড, প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেড, স্থানীয় কার্যালয়ে ২ এপ্রিল হস্তান্তর করা হয়েছে। শিক্ষক-কর্মচারীরা ৪ মে এর পর সংশ্লিষ্ট ব্যাংক থেকে বেতন-ভাতার সরকারি অংশ উত্তোলন করতে পারবেন। #এমপিও #এমপিওভুক্ত শিক্ষক #মাদরাসাPublished: 04/05/2026 11:05 am
Source: https://www.dainikshiksha.com/bn/news/madrasa-teachers-mpo-checks-for-april-released-370700
Comments Section
Comments
Processing your comment...
Share Your Thoughts
No comments yet
Be the first to share your thoughts!