
ময়মনসিংহের মুক্তাগাছায় ট্রাক-সিএনজি অটোরিকশা সংঘর্ষে অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার (৪ মে) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। এখনো নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। বিস্তারিত আসছে...
ময়মনসিংহের মুক্তাগাছায় ট্রাক-সিএনজি অটোরিকশা সংঘর্ষে অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার (৪ মে) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। এখনো নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মুক্তাগাছা থেকে ময়মনসিংহগামী বালুবোঝাই ট্রাকের সঙ্গে মুক্তাগাছাগামী সিএনজিচালিত রিকশার (অটোরিকশা) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ট্রাকটি সড়কে উল্টে পড়ে। ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী নিহত হন। এ সময় ট্রাকের চালক, হেলপার ও অটোরিকশার চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। ফায়ার সার্ভিসের লিডার মোশাররফ হোসেন বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে এসে তিন নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে। নিহত তিন নারীর পরিচয় শনাক্ত করা যায়নি। মরেদহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।Published: প্রকাশ : ০৪ মে ২০২৬, ১৩:০৫
Comments Section
Comments
Processing your comment...
Share Your Thoughts
No comments yet
Be the first to share your thoughts!