
দরজায় কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ। এমন সময়ে বাঁ দিকের গালের হাড় (চিকবোন) ভেঙে যাওয়ায় অস্ত্রোপচার করাতে হয়েছে এসি মিলানের ক্রোয়েশিয়ান মিডফিল্ডার লুকা মদ্রিচের। যা ক্যারিয়ারের পঞ্চম বিশ্বকাপে মাঠে নামার অপেক্ষায় থাকা এই তারকার জন্য বড় এক ধাক্কা। সোমবার (২৭ এপ্রিল)...
দরজায় কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ। এমন সময়ে বাঁ দিকের গালের হাড় (চিকবোন) ভেঙে যাওয়ায় অস্ত্রোপচার করাতে হয়েছে এসি মিলানের ক্রোয়েশিয়ান মিডফিল্ডার লুকা মদ্রিচের। যা ক্যারিয়ারের পঞ্চম বিশ্বকাপে মাঠে নামার অপেক্ষায় থাকা এই তারকার জন্য বড় এক ধাক্কা। সোমবার (২৭ এপ্রিল) ক্রোয়েশিয়ান ফুটবল ফেডারেশন জানিয়েছে, মদ্রিচের অস্ত্রোপচার সফল হয়েছে। জাতীয় দলের চিকিৎসকরা মদ্রিচ ও তার ক্লাবের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। jwARI.fetch( $( "#ari-image-jw69f0985f771ff" ) ); রোববার (২৬ এপ্রিল) সান সিরোতে জুভেন্টাসের সঙ্গে এসি মিলানের ম্যাচটি গোলশূন্য ড্র হয়। সেই ম্যাচের এক পর্যায়ে জুভেন্টাস মিডফিল্ডার ম্যানুয়েল লোকাতেলির সঙ্গে সংঘর্ষে মাথায় আঘাত পান মদ্রিচ। প্রচণ্ড ব্যথা নিয়ে শেষ ১০ মিনিট বাকি থাকতে মাঠ ছাড়েন তিনি। তবে মাঠ ছাড়লেও চিকিৎসা না নিয়ে খেলার শেষ পর্যন্ত বেঞ্চেই বসে ছিলেন এই ক্রোয়াট অধিনায়ক। ক্রোয়েশিয়ার প্রধান কোচ জলাতকো দালিচ এক বিবৃতিতে বলেন, 'আমি লুকার সঙ্গে কথা বলেছি। তার দ্রুত সুস্থতা কামনা করছি। আমি নিশ্চিত, বিশ্বকাপে খেলার জন্য তিনি নিজের সেরাটা দিয়েই চেষ্টা করবেন। আমাদের পক্ষ থেকে তার জন্য সব ধরনের সমর্থন থাকবে।'Published: প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ১৫:১২
Comments Section
Comments
Processing your comment...
Share Your Thoughts
No comments yet
Be the first to share your thoughts!