ক্লাস শুরুর আগেই রুয়েটে নবীন ছাত্রীদের শতভাগ আবাসন

দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক
Published on
1 views
1 impressions

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এ ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন ছাত্রী শিক্ষার্থীদের জন্য শতভাগ আবাসন নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। #ছাত্রী #রুয়েট

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এ ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন ছাত্রী শিক্ষার্থীদের জন্য শতভাগ আবাসন নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ওরিয়েন্টেশনের আগেই সব আবেদনকারী ছাত্রীকে হলে আসন বরাদ্দ দেওয়ার এই উদ্যোগকে শিক্ষার্থীদের জন্য বড় স্বস্তির খবর হিসেবে দেখা হচ্ছে। গতকাল রোববার (৩ এপ্রিল) রুয়েটের হল প্রশাসন এ তথ্য নিশ্চিত করেছে। আবাসন সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা ও মনোনীত শিক্ষার্থীদের তালিকা রুয়েটের ছাত্রকল্যাণ দপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। আগামী ৯ মে অনুষ্ঠিতব্য ওরিয়েন্টেশনের আগের দিন আনুষ্ঠানিকভাবে তাদের আসন বুঝিয়ে দেওয়া হবে বলেও জানায় কর্তৃপক্ষ। চলতি শিক্ষাবর্ষে মোট ২৭০ ছাত্রী ভর্তি হয়েছেন। এর মধ্যে ২১০ জন আবাসনের জন্য আবেদন করেন এবং আবেদনকারী সব শিক্ষার্থীকেই আবাসন সুবিধার আওতায় আনা হয়েছে। রুয়েটের ওয়েবসাইটে প্রকাশিত তালিকা অনুযায়ী ফিমেল হল ১-এ ৬০ জন এবং ফিমেল হল ২-এ ১৫০ জন শিক্ষার্থীকে আবাসনের জন্য মনোনীত করা হয়েছে। হল প্রশাসন জানিয়েছে, মনোনীত শিক্ষার্থীদের আগামী ৭ মের মধ্যে ভর্তির মূল কাগজপত্র, ব্যাংকে টাকা জমা দেওয়ার রশিদ, হলের আবেদনপত্র এবং পছন্দের রুমমেটদের আবেদনপত্র জমা দিতে হবে। পরে লটারির মাধ্যমে কক্ষ বরাদ্দ সম্পন্ন করা হবে। বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক অধ্যাপক ড. এইচ এম রাসেল বলেন, নতুন হলগুলোর কাজ ডিসেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও শিক্ষার্থীদের সুবিধার বিষয় বিবেচনায় উপাচার্যের নির্দেশনায় নিরলস প্রচেষ্টার মাধ্যমে প্রায় নয় মাস আগেই হস্তান্তর করা সম্ভব হয়েছে। নারী শিক্ষার্থীদের শতভাগ আবাসনের আওতায় আনার পাশাপাশি পুরো বিশ্ববিদ্যালয়কে আবাসিক করার লক্ষ্যে আমাদের কার্যক্রম চলমান রয়েছে। ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. রবিউল ইসলাম সরকার বলেন, শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ নিশ্চিত করাই বর্তমান প্রশাসনের প্রধান অগ্রাধিকার। ওরিয়েন্টেশনের আগেই আবাসন সুবিধা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি। এটি প্রশাসনের পরিকল্পিত উদ্যোগ ও সদিচ্ছার প্রতিফলন। এ ছাড়া ছাত্রীদের প্রাইভেসি নিশ্চিত করতে হলের অভ্যন্তরে জিমনেসিয়াম চালু, ইউর ক্যাম্পাসের মাধ্যমে ভেন্ডিং মেশিন, অটো ওয়াশিং মেশিন এবং অটো চা-কফি মেশিন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে সব শিক্ষার্থীর কল্যাণে একটি পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যেই আমরা কাজ করছি। #ছাত্রী #রুয়েট

Published: 04/05/2026 10:37 am

Source: https://www.dainikshiksha.com/bn/news/100-housing-for-freshmen-at-ruet-before-classes-start-370698

Rate This Content

0.0/5 | 0 ratings
Not rated yet
5
0
4
0
3
0
2
0
1
0

Comments Section

Comments

0 Comments

Processing your comment...

Share Your Thoughts
Replying to
Preview
0 /2000
Pick an emoji
😀 😃 😄 😁 😅 😂 🤣 😊 😇 🙂 😉 😌 😍 🥰 😘 😗 😙 😚 🤗 🤩 🤔 🤨 😐 😑 😶 🙄 😏 😣 😥 😮 🤐 😯 😪 😫 😴 😌 😛 😜 😝 🤤 😒 😓 😔 😕 🙃 🤑 😲 ☹️ 🙁 😖 😞 😟 😤 😢 😭 😦 😧 😨 😩 🤯 😬 😰 😱 🥵 🥶 😳 🤪 😵 🥴 😠 😡 🤬 👍 👎 👌 ✌️ 🤞 🤟 🤘 🤙 👈 👉 👆 👇 ☝️ 🤚 🖐 🖖 👋 🤙 💪 🙏 ✍️ 💅 🤳 💃 🕺 👯 🧘 🏃 🚶 🧍 🧎 💻 📱 ⌨️ 🖱 🖥 💾 💿 📀 🎮 🎯 🎲 🎰 🎳 🎪 🎨 🎬 🎤 🎧 🎼 🎹 🥁 🎷 🎺 🎸 🎻 🎭 🎪 🎨 🎬 🎤 🎧 🎼 🎹 🥁 💕 ❤️ 💔 💖 💗 💓 💞 💝 💘 ❣️ 💟 🔥 💫 🌟 💥 💯 🎉 🎊 🎈 🎁 🏆 🥇 🥈 🥉 🏅 🎖
No comments yet

Be the first to share your thoughts!