জাতীয় বিশ্ববিদ্যালয়ের গ্রেড উন্নয়ন পরীক্ষার নতুন নির্দেশনা

দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক
Published
Views
2
Impressions
2

২০২৪ খ্রিষ্টাব্দের অনার্স ১ম বর্ষ পরীক্ষায় নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশ নিয়ে ২য় বর্ষে প্রমোশন পাওয়া শিক্ষার্থীরা শুধু ‘সি’, ‘সি’ প্লাস এবং ডি গ্রেডপ্রাপ্ত কোর্সগুলোতে গ্রেড উন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। #পরীক্ষার্থী #পরীক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৫ খ্রিষ্টাব্দের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার গ্রেড উন্নয়নসংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে। সোমবার (৪ মে) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত ফরমপূরণের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, ২০২৪ খ্রিষ্টাব্দের অনার্স ১ম বর্ষ পরীক্ষায় নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশ নিয়ে ২য় বর্ষে প্রমোশন পাওয়া শিক্ষার্থীরা শুধু ‘সি’, ‘সি’ প্লাস এবং ডি গ্রেডপ্রাপ্ত কোর্সগুলোতে গ্রেড উন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এ ক্ষেত্রে সর্বোচ্চ দুইটি কোর্সে (পত্রে) পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে। এছাড়া ২০১৮-১৯, ২০১৯-২০, ২০২০-২১, ২০২১-২২, ২০২২-২৩ ও ২০২৩-২৪ শিক্ষাবর্ষের যেসব শিক্ষার্থী ১ম বর্ষ পরীক্ষায় অংশ নিয়ে ২য় বর্ষে প্রমোশন পেয়েছে কিন্তু এক বা একাধিক কোর্সে ‘এফ’ গ্রেড রয়েছে, তারা ২০২৫ খ্রিষ্টাব্দের পরীক্ষায় শুধুমাত্র ‘এফ’ গ্রেডপ্রাপ্ত কোর্সে অংশ নিতে পারবে। তবে এসব ক্ষেত্রে ফলাফল যাই হোক না কেন, গ্রেড উন্নয়ন পরীক্ষায় সর্বোচ্চ ‘এ মাইনাস’র বেশি প্রদান করা হবে না বলে বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সকল ‘এফ’ গ্রেডপ্রাপ্ত কোর্সে পরীক্ষায় অংশ নিয়ে রেজিস্ট্রেশনের মেয়াদের মধ্যে ন্যূনতম ‘ডি’ গ্রেডে উন্নীত করা বাধ্যতামূলক। অন্যথায় সংশ্লিষ্ট শিক্ষার্থীকে চূড়ান্তভাবে উত্তীর্ণ হিসেবে বিবেচনা করা হবে না। এছাড়া ২০২৪ খ্রিষ্টাব্দের পরীক্ষায় অংশ নিয়ে ‘সি’ গ্রেডসহ প্রমোশন পাওয়া শিক্ষার্থীদের অনুপস্থিত কোর্সে ২০২৫ খ্রিষ্টাব্দের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। একই সঙ্গে ব্যবহারিক পরীক্ষায় গ্রেড উন্নয়নের কোনো সুযোগ রাখা হয়নি বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। #পরীক্ষার্থী #পরীক্ষা

Published: 05/05/2026 08:28 am

Source: https://www.dainikshiksha.com/bn/news/new-guidelines-for-national-universitys-grade-improvement-exam-370781

Rate This Content

0.0/5 | 0 ratings
Not rated yet
5
0
4
0
3
0
2
0
1
0

Comments Section

Comments

0 Comments

Processing your comment...

Share Your Thoughts
Replying to
Preview
0 /2000
Pick an emoji
😀 😃 😄 😁 😅 😂 🤣 😊 😇 🙂 😉 😌 😍 🥰 😘 😗 😙 😚 🤗 🤩 🤔 🤨 😐 😑 😶 🙄 😏 😣 😥 😮 🤐 😯 😪 😫 😴 😌 😛 😜 😝 🤤 😒 😓 😔 😕 🙃 🤑 😲 ☹️ 🙁 😖 😞 😟 😤 😢 😭 😦 😧 😨 😩 🤯 😬 😰 😱 🥵 🥶 😳 🤪 😵 🥴 😠 😡 🤬 👍 👎 👌 ✌️ 🤞 🤟 🤘 🤙 👈 👉 👆 👇 ☝️ 🤚 🖐 🖖 👋 🤙 💪 🙏 ✍️ 💅 🤳 💃 🕺 👯 🧘 🏃 🚶 🧍 🧎 💻 📱 ⌨️ 🖱 🖥 💾 💿 📀 🎮 🎯 🎲 🎰 🎳 🎪 🎨 🎬 🎤 🎧 🎼 🎹 🥁 🎷 🎺 🎸 🎻 🎭 🎪 🎨 🎬 🎤 🎧 🎼 🎹 🥁 💕 ❤️ 💔 💖 💗 💓 💞 💝 💘 ❣️ 💟 🔥 💫 🌟 💥 💯 🎉 🎊 🎈 🎁 🏆 🥇 🥈 🥉 🏅 🎖
No comments yet

Be the first to share your thoughts!