
ড. আমানুল্লাহ বলেন, মানোন্নয়ন নিশ্চিত করতে, পরীক্ষাকেন্দ্র ব্যবস্থাপনায় কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এর আগে তিনি ময়মনসিংহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন করেন। #অনার্স #পরীক্ষা
পরীক্ষা ব্যবস্থাপনা সঠিকভাবে পরিচালিত না হলে পরীক্ষা নেয়া একটা প্রহসন ছাড়া আর কিছুই নয় বলে মন্তব্য করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। বৃহস্পতিবার চলমান অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষায় বিভিন্ন কেন্দ্র পরিদর্শনের পর তীব্র অসন্তোষ প্রকাশ করে একথা বলেন তিনি। ভিসি অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ ময়মনসিংহের বেশ কয়েকটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষ সাংবাদিকদের জানান, যতক্ষণ পর্যন্ত পরীক্ষাকেন্দ্র ব্যবস্থাপনার সঙ্গে সম্পৃক্ত শিক্ষক-কর্মকর্তা সবার নৈতিক উন্নয়ন হবে না, ততদিন পর্যন্ত পরীক্ষা গ্রহণ প্রক্রিয়া মানসম্মত হওয়ার কোনো সুযোগ নেই। পরীক্ষাকেন্দ্র ঘুরে দেখার সময় নকলের জন্য ময়মনসিংহের একটি কেন্দ্র থেকে ১০ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করেন তিনি। ড. আমানুল্লাহ বলেন, মানোন্নয়ন নিশ্চিত করতে, পরীক্ষাকেন্দ্র ব্যবস্থাপনায় কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এর আগে তিনি ময়মনসিংহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন করেন। #অনার্স #পরীক্ষাPublished: 30/04/2026 08:04 pm
Comments Section
Comments
Processing your comment...
Share Your Thoughts
No comments yet
Be the first to share your thoughts!