জামালপুরে বাড়িতে পৌঁছাল ফ্লোরিডায় খুন হওয়া লিমনের লাশ, গ্রামজুড়ে শোক

প্রতিনিধি প্রতিনিধি
Published on
1 views
1 impressions

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের (২৭) মরদেহ তাঁর গ্রামের বাড়ি জামালপুরের মাদারগঞ্জে পৌঁছেছে।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের (২৭) মরদেহ তাঁর গ্রামের বাড়ি জামালপুরের মাদারগঞ্জে পৌঁছেছে। আজ সোমবার বেলা সাড়ে তিনটার দিকে তাঁর মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি উপজেলার কড়ইচড়া ইউনিয়নের মহিষবাথান গ্রামে পৌঁছায়। এ সময় স্বজন ও গ্রামবাসীর আহাজারিতে সেখানে এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। এর আগে আজ সকাল ৮টা ৪৭ মিনিটে জামিলের মরদেহবাহী উড়োজাহাজ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। আনুষ্ঠানিকতা শেষে সকাল ১০টার দিকে মরদেহ বহনকারী গাড়িটি জামালপুরের উদ্দেশে রওনা হয়। আজ সন্ধ্যায় মাগরিবের নামাজ শেষে জানাজার পর বাড়ির আঙিনায় পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে। সরেজমিনে দেখা যায়, জামিলের মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি গ্রামে প্রবেশ করতেই স্বজন ও গ্রামবাসী যানটির পেছনে ছুটতে থাকেন। সেটি বাড়ির আঙিনায় পৌঁছাতেই তাঁরা মরদেহটিকে একনজর দেখার জন্য ভিড় করেন। মরদেহবাহী গাড়িটি আঙিনায় রাখামাত্র নারী-পুরুষ সবাই সেটিকে ঘিরে ধরেন। শেষবারের মতো জামিলকে একনজর দেখার আকুলতায় ভিড় বাড়তেই থাকে। এ সময় কান্নায় ভেঙে পড়েন তাঁর পরিবার-পরিজন। তাঁদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো পরিবেশ। একপর্যায়ে কান্নায় ভেঙে পড়েন জামিলের বাবা জহুরুল হক। তাঁকে ধরে ঘরের বারান্দায় রাখা চেয়ারে বসান কয়েকজন। জামিলের চাচা হেলাল উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘ছেলের নিথর দেহ বাড়িতে ফিরছে—এই কষ্ট আমরা কোথায় রাখব, কীভাবে সহ্য করব বুঝতে পারছি না। যে বা যারা এই নির্মম হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাদের ফাঁসি চাই।’ নিহত জামিল আহমেদ ওরফে লিমন জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া ইউনিয়নের মহিষবাথান এলাকার বাসিন্দা জহুরুল হকের ছেলে। কর্মসূত্রে জহুরুল হক দীর্ঘদিন গাজীপুরের মাওনা এলাকায় বসবাস করেন। সেখানেই জামিলের বেড়ে ওঠা ও পড়াশোনা। দুই ভাইয়ের মধ্যে তিনি ছিলেন বড়। ছোট ভাই জোবায়ের হোসেন। জামিল আহমেদ ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। গত ১৬ এপ্রিল তিনি নিখোঁজ হন। লিমনের সঙ্গে নিখোঁজ হন নাহিদা সুলতানা বৃষ্টি (২৭)। তাঁদের এক বন্ধু বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নজরে আনেন। এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে জামিলের রুমমেট মার্কিন নাগরিক হিশাম আবুঘরবেহকে তাঁর পারিবারিক বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় থেকে বলা হয়, আবুঘরবেহকে জিজ্ঞাসাবাদের পর গত ২৪ এপ্রিল ফ্লোরিডার হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজ এলাকায় আবর্জনা ফেলার কালো রঙের কয়েকটি ব্যাগের মধ্যে জামিলের ক্ষতবিক্ষত মরদেহ খুঁজে পাওয়া যায়।

Published: প্রকাশ: ০৪ মে ২০২৬, ১১: ১৬

Source: https://www.prothomalo.com/bangladesh/district/6gut4t75ep

Rate This Content

0.0/5 | 0 ratings
Not rated yet
5
0
4
0
3
0
2
0
1
0

Comments Section

Comments

0 Comments

Processing your comment...

Share Your Thoughts
Replying to
Preview
0 /2000
Pick an emoji
😀 😃 😄 😁 😅 😂 🤣 😊 😇 🙂 😉 😌 😍 🥰 😘 😗 😙 😚 🤗 🤩 🤔 🤨 😐 😑 😶 🙄 😏 😣 😥 😮 🤐 😯 😪 😫 😴 😌 😛 😜 😝 🤤 😒 😓 😔 😕 🙃 🤑 😲 ☹️ 🙁 😖 😞 😟 😤 😢 😭 😦 😧 😨 😩 🤯 😬 😰 😱 🥵 🥶 😳 🤪 😵 🥴 😠 😡 🤬 👍 👎 👌 ✌️ 🤞 🤟 🤘 🤙 👈 👉 👆 👇 ☝️ 🤚 🖐 🖖 👋 🤙 💪 🙏 ✍️ 💅 🤳 💃 🕺 👯 🧘 🏃 🚶 🧍 🧎 💻 📱 ⌨️ 🖱 🖥 💾 💿 📀 🎮 🎯 🎲 🎰 🎳 🎪 🎨 🎬 🎤 🎧 🎼 🎹 🥁 🎷 🎺 🎸 🎻 🎭 🎪 🎨 🎬 🎤 🎧 🎼 🎹 🥁 💕 ❤️ 💔 💖 💗 💓 💞 💝 💘 ❣️ 💟 🔥 💫 🌟 💥 💯 🎉 🎊 🎈 🎁 🏆 🥇 🥈 🥉 🏅 🎖
No comments yet

Be the first to share your thoughts!