জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের ১৯ মের মধ্যে হল ছাড়ার নির্দেশ

প্রতিনিধি প্রতিনিধি
Published on
1 views
1 impressions

শিক্ষাজীবন শেষ হওয়ার পরও ক্যাম্পাসের আবাসিক হলে থাকা শিক্ষার্থীদের ১৯ মের মধ্যে হল ত্যাগের নির্দেশ দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আগামী ১৭ জুন ২০২৬ তারিখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে (৫৫তম ব্যাচ) ভর্তি হওয়া প্রথম পর্বের শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম শুরু হতে যাচ্ছে। ইতিপূর্বে বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন ৫৩তম ও ৫৪তম ব্যাচের প্রত্যেক শিক্ষার্থীর জন্য হলগুলোতে একটি করে আসন বরাদ্দ দিয়ে আবাসন নিশ্চিত করেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন লক্ষ করেছে, শিক্ষাজীবন সমাপ্তির পরেও বিভিন্ন ব্যাচের উল্লেখযোগ্যসংখ্যক শিক্ষার্থী আবাসিক হলগুলোতে তাদের আসন যথাসময়ে না ছেড়ে অবস্থান করছেন। যা বিশ্ববিদ্যালয়ে সুস্থ ধারার সংস্কৃতি ফিরিয়ে আনতে বাধা তৈরি করছে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশক্রমে শিক্ষাজীবন সমাপ্তির পরেও বিভিন্ন হলে যেসব শিক্ষার্থী এখনো অবস্থান করছেন, তাঁদের প্রত্যেককে ১৯ মের মধ্যে হল ত্যাগ করে ৫৫তম ব্যাচের শিক্ষার্থীদের জন্য আসন বরাদ্দ নিশ্চিত করতে হল কর্তৃপক্ষকে সহযোগিতা করার অনুরোধ জানানো হলো।

Published: প্রকাশ: ০৪ মে ২০২৬, ১৬: ১৫

Source: https://www.prothomalo.com/bangladesh/district/s63tv3xldn

Rate This Content

0.0/5 | 0 ratings
Not rated yet
5
0
4
0
3
0
2
0
1
0

Comments Section

Comments

0 Comments

Processing your comment...

Share Your Thoughts
Replying to
Preview
0 /2000
Pick an emoji
😀 😃 😄 😁 😅 😂 🤣 😊 😇 🙂 😉 😌 😍 🥰 😘 😗 😙 😚 🤗 🤩 🤔 🤨 😐 😑 😶 🙄 😏 😣 😥 😮 🤐 😯 😪 😫 😴 😌 😛 😜 😝 🤤 😒 😓 😔 😕 🙃 🤑 😲 ☹️ 🙁 😖 😞 😟 😤 😢 😭 😦 😧 😨 😩 🤯 😬 😰 😱 🥵 🥶 😳 🤪 😵 🥴 😠 😡 🤬 👍 👎 👌 ✌️ 🤞 🤟 🤘 🤙 👈 👉 👆 👇 ☝️ 🤚 🖐 🖖 👋 🤙 💪 🙏 ✍️ 💅 🤳 💃 🕺 👯 🧘 🏃 🚶 🧍 🧎 💻 📱 ⌨️ 🖱 🖥 💾 💿 📀 🎮 🎯 🎲 🎰 🎳 🎪 🎨 🎬 🎤 🎧 🎼 🎹 🥁 🎷 🎺 🎸 🎻 🎭 🎪 🎨 🎬 🎤 🎧 🎼 🎹 🥁 💕 ❤️ 💔 💖 💗 💓 💞 💝 💘 ❣️ 💟 🔥 💫 🌟 💥 💯 🎉 🎊 🎈 🎁 🏆 🥇 🥈 🥉 🏅 🎖
No comments yet

Be the first to share your thoughts!