
জার্মানিতে মোতায়েন করা মার্কিন সেনাসংখ্যা কমিয়ে আনার চিন্তাভাবনা করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, জার্মানিতে থাকা মার্কিন সেনা সংখ্যা কমানোর বিষয়টি তার প্রশাসন ‘পর্যবেক্ষণ ও বিবেচনা’ করছে। খুব শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ইরান যুদ্ধ নিয়ে...
জার্মানিতে মোতায়েন করা মার্কিন সেনাসংখ্যা কমিয়ে আনার চিন্তাভাবনা করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, জার্মানিতে থাকা মার্কিন সেনা সংখ্যা কমানোর বিষয়টি তার প্রশাসন ‘পর্যবেক্ষণ ও বিবেচনা’ করছে। খুব শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ইরান যুদ্ধ নিয়ে দেশটির চ্যান্সেলর ফ্রিডরিখ মেরৎসের সঙ্গে উত্তেজনার মধ্যে এ ইঙ্গিত দিলেন তিনি। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প এসব কথা বলেন ট্রাম্প। সম্প্রতি জার্মান চ্যান্সেলর মন্তব্য করেন, ইরানি নেতৃত্বের কাছে যুক্তরাষ্ট্র ‘অপমানিত’ হচ্ছে। তার এ মন্তব্যের পর ট্রাম্প ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান ও মার্কিন সেনা কমানোর বার্তা দেন। এ ছাড়া ইরানের সঙ্গে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যুদ্ধে জার্মানি ও ন্যাটোর অন্যান্য মিত্রদেশের ভূমিকা নিয়ে বারবার সমালোচনা করে আসছেন ট্রাম্প। বিশেষ করে হরমুজ প্রণালি আবার সচল করতে নৌবাহিনী মোতায়েন না করায় মিত্রদের ওপর ক্ষুব্ধ তিনি। বর্তমানে বিদেশে অবস্থান করা মার্কিন সেনাদের জন্য জার্মানি অন্যতম বড় ঘাঁটি। দেশটিতে প্রায় ৩৩ হাজার ৯০০ মার্কিন সেনা মোতায়েন রয়েছে। সূত্র: আল-জাজিরাPublished: প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ১৭:৩৬
Comments Section
Comments
Processing your comment...
Share Your Thoughts
No comments yet
Be the first to share your thoughts!