
এদিন এসএসসিতে অনুপস্থিতির হার ১ দশমিক ৩৪ শতাংশ। #এসএসসি পরীক্ষা #ইংরেজি
এআই জেনারেটেড প্রতীকী ছবি এসএসসি ও সমমান পরীক্ষার চতুর্থ দিনে সারাদেশে বহিষ্কার হয়েছেন ৪৯ পরীক্ষার্থী। পরীক্ষার্থীদের মধ্যে সাধারণ শিক্ষাবোর্ডে এসএসসির ইংরেজি ২য় পত্র পরীক্ষায় ২৪ জন, মাদরাসার আরবী ২য় পত্র পরীক্ষায় ২৪ জন ও কারিগরির দুই বিষয়ের পরীক্ষায় ১ জনকে বহিষ্কার করা হয়েছে। এদিন এসএসসিতে অনুপস্থিতির হার ১ দশমিক ৩৪ শতাংশ। মঙ্গলবার পরীক্ষা শেষে আন্ত:শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ তথ্য জানিয়েছে। জানা গেছে, মঙ্গলবার নয়টি সাধারণ ধারার শিক্ষা বোর্ডের অধীনে ইংরেজি ২য় পত্র পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন ১২ লাখ ১০ হাজার ৮০ জন। ২ হাজার ৪৮১টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১১ লাখ ৯৩ হাজার ৮৯৬ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেন। অনুপস্থিত ছিলেন ১৬ হাজার ১৮৪ জন পরীক্ষার্থী। অনুপস্থিতির হার ১ দশমিক ৩৪ শতাংশ। এদিন ঢাকা বোর্ডে ৭ জন, চট্টগ্রাম বোর্ডে ১ জন, বরিশাল বোর্ডে ৬ জন, কুমিল্লা বোর্ডে ১ জন, যশোর বোর্ডে ২ জন, সিলেট বোর্ডে ২ জন ও ময়মনসিংহ বোর্ডে ৫ জনকে বহিষ্কার করা হয়েছে। ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন বিদেশের ৯টি কেন্দ্রের কোনো তথ্য পাওয়া যায়নি। ইংরেজি ২য় পত্র পরীক্ষায় ঢাকা বোর্ডের ৩ হাজার ৭৩৯, রাজশাহী বোর্ডে ২ হাজার ১৪৩, কুমিল্লা বোর্ডের ১ হাজার ৩৭২, যশোর বোর্ডে ২ হাজার ৫৭, চট্টগ্রাম বোর্ডে ১ হাজার ৬১৯, সিলেট বোর্ডের ৮৮৭, বরিশাল বোর্ডে ১ হাজার ৬১৩, দিনাজপুর বোর্ডে ১ হাজার ৬২৬ ও ময়মনসিংহ বোর্ডে ১ হাজার ১২৮ পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এদি���ে চতুর্থ দিনে দাখিলের আরবী ২য় পত্র পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় ২৪ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এ পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ১৩ হাজার ১৪৪ জন। সারা দেশের ৭৪১টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিন ২ লাখ ৫৩ হাজার ৮৭৬ জন পরীক্ষার্থীর এ পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিলো। তবে অংশ নেন ২ লাখ ৪০ হাজার ৭৩২ জন পরীক্ষাথী। অনুপস্থিতির হার ৫ দশমিক ১৮ শতাংশ। এদিকে এদিন কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনালে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং দাখিল ভোকেশনালের আরবী-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। বহিষ্কার হয়েছেন ১ পরীক্ষার্থী। এ পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ৩ হাজার ৬৪ জন। সারা দেশের ৬৫৩টি কেন্দ্রে এসএসসি ও দাখিল ভোকেশনালের গণিত-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিন ১ লাখ ১৪ হাজার ৩৫১ জন পরীক্ষার্থীর এ পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিলো। এ পরীক্ষায় অংশ নেন ১ লাখ ১১ হাজার ২৮৭ জন। অনুপস্থিতির হার ২ দশমিক ৬৮ শতাংশ। #এসএসসি পরীক্ষা #ইংরেজিPublished: 28/04/2026 04:47 pm
Comments Section
Comments
Processing your comment...
Share Your Thoughts
No comments yet
Be the first to share your thoughts!