এসএসসি পরীক্ষা কেন্দ্রে এলইডি চার্জার বাল্ব, মোমবাতি রাখার নির্দেশ

দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক
Published on
1 views
1 impressions

কোনো রকম বৈদ্যুতিক ত্রুটির কারণে অনাকাঙ্ক্ষিত ঘটনা যেনো না ঘটে সে বিষয়ে কেন্দ্র সচিবকে নিশ্চিত করতে হবে। #এসএসসি পরীক্ষা #পরীক্ষা কেন্দ্র #এলইডি চার্জার বাল্ব

এআই জেনারেটেড প্রতীকী ছবি বৈরী আবহাওয়ার কারণে চলমান মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা কেন্দ্রে পর্যাপ্ত আলোর সরবরাহ ও বৈদ্যুতিক পাখা সচল রাখার নির্দেশ দেয়া হয়েছে। প্রয়োজনে পরীক্ষা শুরুর আগেই অতিরিক্ত এলইডি চার্জার বাল্ব, মোমবাতি, চার্জার লাইট, আইপিএসের ব্যবস্থা রাখতে হবে। কোনো রকম বৈদ্যুতিক ত্রুটির কারণে অনাকাঙ্ক্ষিত ঘটনা যেনো না ঘটে সে বিষয়ে কেন্দ্র সচিবকে নিশ্চিত করতে হবে। বৃহস্পতিবার যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। এ চিঠি শিক্ষা বোর্ডের অধীন সব কেন্দ্র সচিবকে পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, বৈরী আবহাওয়ার কারণে চলমান ২০২৬ খি্রষ্টাব্দের এসএসসি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে প্রতিটি কেন্দ্রের কেন্দ্র সচিবকে ঝড় বৃষ্টির সময়ে আলোর অভাবে পরীক্ষার হলে কোনোভাবে পরীক্ষার্থীদের অসুবিধা না হয় সে জন্যে পরীক্ষা কক্ষে পর্যাপ্ত আলো সরবরাহ ও বৈদ্যুতিক পাখা সচল রাখার জন্য প্রয়োজনে পরীক্ষা শুরুর আগেই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে অতিরিক্ত এলইডি চার্জার বাল্ব, মোমবাতি, চার্জার লাইট, আইপিএস ইত্যাদির ব্যবস্থা রাখতে হবে। কোনো রকম বৈদ্যুতিক ত্রুটির কারণে অনাকাঙ্ক্ষিত ঘটনা যেনো না ঘটে সে বিষয়ে কেন্দ্র সচিবকে নিশ্চিত করতে হবে। এমন পরিস্থিতিতে বিষয়গুলোর যথাযথ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য বলা হলো। #এসএসসি পরীক্ষা #পরীক্ষা কেন্দ্র #এলইডি চার্জার বাল্ব

Published: 30/04/2026 08:53 pm

Source: https://www.dainikshiksha.com/bn/news/instructions-to-keep-led-charger-bulbs-candles-in-ssc-exam-centers-370380

Rate This Content

0.0/5 | 0 ratings
Not rated yet
5
0
4
0
3
0
2
0
1
0

Comments Section

Comments

0 Comments

Processing your comment...

Share Your Thoughts
Replying to
Preview
0 /2000
Pick an emoji
😀 😃 😄 😁 😅 😂 🤣 😊 😇 🙂 😉 😌 😍 🥰 😘 😗 😙 😚 🤗 🤩 🤔 🤨 😐 😑 😶 🙄 😏 😣 😥 😮 🤐 😯 😪 😫 😴 😌 😛 😜 😝 🤤 😒 😓 😔 😕 🙃 🤑 😲 ☹️ 🙁 😖 😞 😟 😤 😢 😭 😦 😧 😨 😩 🤯 😬 😰 😱 🥵 🥶 😳 🤪 😵 🥴 😠 😡 🤬 👍 👎 👌 ✌️ 🤞 🤟 🤘 🤙 👈 👉 👆 👇 ☝️ 🤚 🖐 🖖 👋 🤙 💪 🙏 ✍️ 💅 🤳 💃 🕺 👯 🧘 🏃 🚶 🧍 🧎 💻 📱 ⌨️ 🖱 🖥 💾 💿 📀 🎮 🎯 🎲 🎰 🎳 🎪 🎨 🎬 🎤 🎧 🎼 🎹 🥁 🎷 🎺 🎸 🎻 🎭 🎪 🎨 🎬 🎤 🎧 🎼 🎹 🥁 💕 ❤️ 💔 💖 💗 💓 💞 💝 💘 ❣️ 💟 🔥 💫 🌟 💥 💯 🎉 🎊 🎈 🎁 🏆 🥇 🥈 🥉 🏅 🎖
No comments yet

Be the first to share your thoughts!