
এসএসসি পরীক্ষা ২০২৬ জীববিজ্ঞান (অধ্যায়–১২) : বহুনির্বাচনি প্রশ্ন—মানবদেহে ক্রোমোজোমের সংখ্যা ৪৬
জীববিজ্ঞান: বহুনির্বাচনি প্রশ্ন অধ্যায়–১২ ১. মানবদেহে ক্রোমোজোমের সংখ্যা কয়টি? ক. ৩৪টি খ. ৩৮টি গ. ৪২টি ঘ. ৪৬টি ২. মানবদেহে অটোজোমের সংখ্যা কয়টি?? গ. ৪৪টি ঘ. ৪৬টি ৩. একটি সরিষাগাছ থেকে বছরে কত বীজ জন্মায়? ক. প্রায় ৩ লাখ খ. প্রায় ৬ লাখ ৩৫ হাজার গ. প্রায় ৭ লাখ ৩০ হাজার ঘ. প্রায় ১০ লাখ ৪. বংশগতির প্রধান উপাদান কী? ক. নিউক্লিয়াস খ. ক্রোমোজোম গ. RNA ঘ. DNA ৫. ক্রোমোজোম কত সালে আবিষ্কৃত হয়? ক. ১৮৭৫ খ. ১৮৭৬ গ. ১৮৭৭ ঘ. ১৮৭৮ ৬. ক্রোমোজোমের দৈর্ঘ্য কত মাইক্রন? ক. ৩.৫–২০০ খ. ৩.০–২৫ গ. ৩.০–২০ ঘ. ৩.৫–৩০ ৭. ক্রোমোজোমের প্রধান উপাদান কোনটি? ক. RNA খ. DNA গ. সেন্ট্রোজোম ঘ. mRNA ৮. DNA অণু কীরূপ? ক. দ্বিসূত্রক খ. সর্পিল গ. দ্বিসূত্রক ও সর্পিল ঘ. এক সূত্রক ৯. ক্রোমোজোমের স্থায়ী পদার্থ কোনটি? ক. mRNA খ. DNA গ. শর্করা ঘ. RNA ১০. অ্যাডিনিন ও গুয়ানিন বসে হলো— ক. পিউরিন খ. পাইরিমিডিন গ. সাইটোসিন ঘ. থায়ামিন ১১. RNA-এর পূর্ণরূপ কী? ক. Rebonucleic খ. Ribonucleic acid গ. Raninnucleic acid ঘ. Restrinucleic acid ১২. জিনের অবস্থান কোথায়? ক. সেন্ট্রোজোমে খ. রাইবোজোমে গ. ক্রোমোজোমে ঘ. নিউক্লিয়াসে ১৩. DNA থেকে প্রয়োজনীয় সংকেতের অনুলিপি কোথায় আসে? ক. প্রোটোপ্লাজমে খ. রাইবোজোমে গ. সেন্ট্রোজোমে ঘ. লাইসোজোমে সঠিক উত্তর ১. ঘ ২. গ ৩. গ ৪. খ ৫. ক ৬. ঘ ৭. খ ৮. গ ৯. খ ১০. ক ১১. খ ১২. গ ১৩. খ মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকাPublished: প্রকাশ: ০৪ মে ২০২৬, ১১: ০১
Source: https://www.prothomalo.com/education/examination/1ercbcoaj3
Comments Section
Comments
Processing your comment...
Share Your Thoughts
No comments yet
Be the first to share your thoughts!