
এদিন এসএসসিতে অনুপস্থিতির হার ১ দশমিক ১১ শতাংশ। #বহিষ্কার #এসএসসি ও সমমান পরীক্ষা #পরীক্ষার্থী
এআই জেনারেটেড প্রতীকী ছবি এসএসসি ও সমমান পরীক্ষার পঞ্চম দিনে সারাদেশে বহিষ্কার হয়েছেন ৯ পরীক্ষার্থী। পরীক্ষার্থীদের মধ্যে সাধারণ শিক্ষাবোর্ডে এসএসসির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষায় ১ জন, মাদরাসার বাংলা ১ম পত্র পরীক্ষায় ৭ জন ও কারিগরির দুই বিষয়ের পরীক্ষায় ১ জনকে বহিষ্কার করা হয়েছে। এদিন এসএসসিতে অনুপস্থিতির হার ১ দশমিক ১১ শতাংশ। বৃহস্পতিবার পরীক্ষা শেষে আন্ত:শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ তথ্য জানিয়েছে। জানা গেছে, বৃহস্পতিবার নয়টি সাধারণ ধারার শিক্ষা বোর্ডের অধীনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন ১১ লাখ ৩৮ হাজার ৮২৬ জন। ২ হাজার ৪৮১টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১১ লাখ ২৬ হাজার ২১৭ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেন। অনুপস্থিত ছিলেন ১২ হাজার ৬০৯ জন পরীক্ষার্থী। অনুপস্থিতির হার ১ দশমিক ১১ শতাংশ। এদিন দিনাজপুর বোর্ডে ৫ জনকে বহিষ্কার করা হয়েছে। ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন বিদেশের ৯টি কেন্দ্রের কোনো তথ্য পাওয়া যায়নি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষায় ঢাকা বোর্ডের ৩ হাজার ২৫, রাজশাহী বোর্ডে ১ হাজার ৮৭৭, কুমিল্লা বোর্ডের ১ হাজার ১৬৫, যশোর বোর্ডে ১ হাজার ৫৪০, চট্টগ্রাম বোর্ডে ১ হাজার ৭৩, সিলেট বোর্ডের ৭৩৭, বরিশাল বোর্ডে ১ হাজার ২, দিনাজপুর বোর্ডে ১ হাজার ২৮৪ ও ময়মনসিংহ বোর্ডে ৯০৬ পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এদিকে পঞ্চম দিনে দাখিলের বাংলা ১ম পত্র পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় ৭ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এ পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ১২ হাজার ৪১৮ জন। সারা দেশের ৭৪১টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিন ২ লাখ ৪৯ হাজার ৩৭ জন পরীক্ষার্থীর এ পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিলো। তবে অংশ নেন ২ লাখ ৩৬ হাজার ৬১৯ জন পরীক্ষাথী। অনুপস্থিতির হার ৪ দশমিক ৯৯ শতাংশ। এদিকে এদিন কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনালে ধর্ম ও নৈতিক শিক্ষা-২ এবং দাখিল ভোকেশনালের হাদীস শরীফ ও ফিকাহ্-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। বহিষ্কার হয়েছেন ১ পরীক্ষার্থী। এ পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ২ হাজার ৮৬৪ জন। সারা দেশের ৬৫৩টি কেন্দ্রে এসএসসি ও দাখিল ভোকেশনালের পঞ্চম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিন ১ লাখ ১৪ হাজার ৬৪৬ জন পরীক্ষার্থীর এ পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিলো। এ পরীক্ষায় অংশ নেন ১ লাখ ১১ হাজার ৭৮২ জন। অনুপস্থিতির হার ২ দশমিক ৫০ শতাংশ। #বহিষ্কার #এসএসসি ও সমমান পরীক্ষা #পরীক্ষার্থীPublished: 30/04/2026 03:56 pm
Source: https://www.dainikshiksha.com/bn/news/9-ssc-and-equivalent-candidates-expelled-on-fifth-day-370335
Comments Section
Comments
Processing your comment...
Share Your Thoughts
No comments yet
Be the first to share your thoughts!