মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান এমটিবি ক্যাপিটাল মহাখালীতে নতুন করপোরেট অফিস উদ্বোধন করেছে।
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির (এমটিবি) সহযোগী প্রতিষ্ঠান এমটিবি ক্যাপিটাল পিএলসি সম্প্রতি তাদের স্থানান্তরিত করপোরেট অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে।
বর্তমান কার্যালয়টি ঢাকার মহাখালী বাণিজ্যিক এলাকায় অবস্থিত। আগে প্রতিষ্ঠানটির অফিস ছিল পান্থপথের চন্দ্রশিলা সুবাস্তু টাওয়ারে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমটিবি ক্যাপিটাল পিএলসির চেয়ারম্যান ও এমটিবির স্বতন্ত্র পরিচালক শিব নারায়ণ কৈরী এবং এমটিবি ক্যাপিটাল পিএলসির ভাইস চেয়ারম্যান ও এমটিবির স্বতন্ত্র পরিচালক জেরিন মাহমুদ হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন এমটিবি ক্যাপিটাল পিএলসির পরিচালক এবং এমটিবির এমডি ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান, এমটিবি ক্যাপিটাল পিএলসির পরিচালক এবং এমটিবির এএমডি ও সিবিও চৌধুরী আখতার আসিফ, এমটিবি ক্যাপিটাল পিএলসির পরিচালক এবং এমটিবির ডিএমডি মো. শামসুল ইসলাম; এমটিবির ডিএমডি গৌতম প্রসাদ দাস, রেইস উদ্দিন আহমদ, মো. বখতিয়ার হোসেন, মো. শাফকাত হোসেন, এমটিবি ক্যাপিটাল পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা সুমিত পোদ্দারসহ ঊধ্বর্তন কর্মকর্তারা।
নতুন ও আধুনিক এই অফিস থেকে কার্যক্রম আরও গতিশীল ও সুশৃঙ্খলভাবে পরিচালিত হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
Published: প্রকাশ: ০৫ মে ২০২৬, ১৮: ০১
Comments Section
Comments
Processing your comment...
Share Your Thoughts
No comments yet
Be the first to share your thoughts!