একজন মানুষের নিজের নৈতিকতা ধরে রাখার লড়াইয়ের গল্প

বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
Published

‘বাংলাদেশের বনঘেঁষা এক প্রান্তিক জনপদের গল্প কীভাবে বিশ্বজনীন হয়ে উঠতে পারে, তার প্রমাণ এবারের আমন্ত্রণ।’

অস্ট্রেলিয়ার সিডনি চলচ্চিত্র উৎসবে দেখানো হবে মাস্টার। বাংলাদেশের সিনেমাটির পরিচালক রেজওয়ান শাহরিয়ার সুমিত জানান, সিনেমাটি অস্ট্রেলিয়া প্রিমিয়ারের আমন্ত্রণ পেয়েছে।

রেজওয়ান শাহরিয়ার প্রথম আলোকে বলেন, ‘আমাদের চলচ্চিত্রটি মূলত মানুষের ওপর ক্ষমতার প্রভাব ও তার মনস্তাত্ত্বিক ব্যবচ্ছেদ নিয়ে। বাংলাদেশের বনঘেঁষা এক প্রান্তিক জনপদের গল্প কীভাবে বিশ্বজনীন য়ে উঠতে পারে, তার প্রমাণ এবারের আমন্ত্রণ।’

নেদারল্যান্ডসের রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সিনেমাটি এর আগে ‘বিগ স্ক্রিন কমপিটিশন’ বিভাগের শীর্ষ পুরস্কার পায়। সামনে আরও বেশ কিছু উৎসবে অংশ নেবে, জানালেন রেজওয়ান।

সিনেমাটির মনোনয়ন নিয়ে তিনি বলেন, ‘সিডনিসহ বিশ্বের নামী সব উৎসবের আগ্রহ দেখে বুঝতে পারছি, আমাদের গল্পটা দর্শক ও আয়োজকেরা পছন্দ করছেন। উৎসবের আয়োজকদের সঙ্গেও কথা হয়েছে, তারাও দর্শকদের কাছে ছবিটি পৌঁছে দিতে চাইছে। কারণ, এর মূল প্রতিপাদ্য তাদের নাড়া দিয়েছে। ক্ষমতার মোহের কাছে মানুষের হার মানার এই চিরন্তন গল্প আজ সারা বিশ্বেই প্রাসঙ্গিক। আর এই বিষয় নিয়েই এখন আলাপ হওয়া প্রয়োজন।’

পরিচালক জানান, সিনেমাটি একজন মানুষের নিজের নৈতিকতা ধরে রাখার লড়াইয়ের গল্প। ক্ষমতা ও পুঁজিবাদের প্রলোভন কীভাবে ধীরে ধীরে একজন আদর্শবাদী মানুষকে বদলে দেয়—ছবিতে তা দেখানো হয়েছে। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, লুৎফর রহমান জর্জ, নাসির উদ্দিন খান, আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম, শরীফ সিরাজ প্রমুখ।

Published: প্রকাশ: ০৬ মে ২০২৬, ১৩: ৫১

Source: https://www.prothomalo.com/entertainment/dhallywood/e3tkaj1rs0

Rate This Content

0.0/5 | 0 ratings
Not rated yet
5
0
4
0
3
0
2
0
1
0

Comments Section

Comments

0 Comments

Processing your comment...

Share Your Thoughts
Replying to
Preview
0 /2000
Pick an emoji
😀 😃 😄 😁 😅 😂 🤣 😊 😇 🙂 😉 😌 😍 🥰 😘 😗 😙 😚 🤗 🤩 🤔 🤨 😐 😑 😶 🙄 😏 😣 😥 😮 🤐 😯 😪 😫 😴 😌 😛 😜 😝 🤤 😒 😓 😔 😕 🙃 🤑 😲 ☹️ 🙁 😖 😞 😟 😤 😢 😭 😦 😧 😨 😩 🤯 😬 😰 😱 🥵 🥶 😳 🤪 😵 🥴 😠 😡 🤬 👍 👎 👌 ✌️ 🤞 🤟 🤘 🤙 👈 👉 👆 👇 ☝️ 🤚 🖐 🖖 👋 🤙 💪 🙏 ✍️ 💅 🤳 💃 🕺 👯 🧘 🏃 🚶 🧍 🧎 💻 📱 ⌨️ 🖱 🖥 💾 💿 📀 🎮 🎯 🎲 🎰 🎳 🎪 🎨 🎬 🎤 🎧 🎼 🎹 🥁 🎷 🎺 🎸 🎻 🎭 🎪 🎨 🎬 🎤 🎧 🎼 🎹 🥁 💕 ❤️ 💔 💖 💗 💓 💞 💝 💘 ❣️ 💟 🔥 💫 🌟 💥 💯 🎉 🎊 🎈 🎁 🏆 🥇 🥈 🥉 🏅 🎖
No comments yet

Be the first to share your thoughts!