এভারটনের কাছে হোঁচট খেলো ম্যানসিটি, আর্সেনালের স্বস্তি

ইত্তেফাক ডিজিটাল ডেস্ক ইত্তেফাক ডিজিটাল ডেস্ক
Published
Views
1
Impressions
1

ইংলিশ প্রিমিয়ার লিগে ২২ বছরের শিরোপা খরা কাটানোর সুযোগ আর্সেনালের সামনে। তবে তাদের বড় দুশ্চিন্তার নাম ম্যানচেস্টার সিটি। এমন অবস্থায় আর্সেনালকে কিছুটা স্বস্তি দিয়েছে এভারটন। পেপ গার্দিওয়ালার দলকে ৩-৩ গোলে আটকে দিয়েছে তার। সোমবার (৪ মে) এভারটনের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক...

ইংলিশ প্রিমিয়ার লিগে ২২ বছরের শিরোপা খরা কাটানোর সুযোগ আর্সেনালের সামনে। তবে তাদের বড় দুশ্চিন্তার নাম ম্যানচেস্টার সিটি। এমন অবস্থায় আর্সেনালকে কিছুটা স্বস্তি দিয়েছে এভারটন। পেপ গার্দিওয়ালার দলকে ৩-৩ গোলে আটকে দিয়েছে তার। সোমবার (৪ মে) এভারটনের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ম্যানসিটি। প্রথমার্ধের ৪৩ মিনিটে জেরেমি ডোকু-র বাঁ পায়ের শটে এগিয়ে যায় তারা। তখন মনে হচ্ছিল ম্যাচটি সহজেই জিতে নেবে সিটিজেনরা। কিন্তু বিরতির পর দৃশ্যপট বদলে যায় পুরোপুরি। jwARI.fetch( $( "#ari-image-jw69f981244584f" ) ); দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় এভারটন। ৬৮ মিনিটে ফরাসি ফরোয়ার্ড থিয়ের্নো ব্যারি সমতা ফেরান। এরপর ৭৩ মিনিটে জেক ও’ব্রায়েনের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ম্যাচের নিয়ন্ত্রণ তখন পুরোপুরি এভারটনের হাতে। অল্প সময়ের মধ্যেই আবারও গোল করে ব্যবধান বাড়ান ব্যারি। মাত্র ১৩ মিনিটের ব্যবধানে দুই গোল হজম করে চাপে পড়ে যায় সিটি। তবে হাল ছাড়েনি গার্দিওলার দল। আর্লিং হলান্ড ব্যবধান কমিয়ে ম্যাচে ফেরার ইঙ্গিত দেন। শেষ পর্যন্ত যোগ করা সময়ে ডোকুর দ্বিতীয় গোল সিটিকে হার থেকে বাঁচায়। jwARI.fetch( $( "#ari-image-jw69f981244587f" ) ); এই ড্রয়ের ফলে সবচেয়ে বেশি সুবিধা পেয়েছে আর্সেনাল। ৩৫ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৭৬, আর ৩৪ ম্যাচে সিটির পয়েন্ট ৭১। দীর্ঘ ২২ বছরের শিরোপা খরা কাটানোর স্বপ্ন এখন আরও জোরালো হয়েছে গানারদের।

Published: প্রকাশ : ০৫ মে ২০২৬, ১০:২৮

Source: https://www.ittefaq.com.bd/787352/%E0%A6%8F%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%9F%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%B9%E0%A7%8B%E0%A6%81%E0%A6%9A%E0%A6%9F-%E0%A6%96%E0%A7%87%E0%A6%B2%E0%A7%8B-%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%9F%E0%A6%BF-%E0%A6%86%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B8%E0%A7%87%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87%E0%A6%B0

Rate This Content

0.0/5 | 0 ratings
Not rated yet
5
0
4
0
3
0
2
0
1
0

Comments Section

Comments

0 Comments

Processing your comment...

Share Your Thoughts
Replying to
Preview
0 /2000
Pick an emoji
😀 😃 😄 😁 😅 😂 🤣 😊 😇 🙂 😉 😌 😍 🥰 😘 😗 😙 😚 🤗 🤩 🤔 🤨 😐 😑 😶 🙄 😏 😣 😥 😮 🤐 😯 😪 😫 😴 😌 😛 😜 😝 🤤 😒 😓 😔 😕 🙃 🤑 😲 ☹️ 🙁 😖 😞 😟 😤 😢 😭 😦 😧 😨 😩 🤯 😬 😰 😱 🥵 🥶 😳 🤪 😵 🥴 😠 😡 🤬 👍 👎 👌 ✌️ 🤞 🤟 🤘 🤙 👈 👉 👆 👇 ☝️ 🤚 🖐 🖖 👋 🤙 💪 🙏 ✍️ 💅 🤳 💃 🕺 👯 🧘 🏃 🚶 🧍 🧎 💻 📱 ⌨️ 🖱 🖥 💾 💿 📀 🎮 🎯 🎲 🎰 🎳 🎪 🎨 🎬 🎤 🎧 🎼 🎹 🥁 🎷 🎺 🎸 🎻 🎭 🎪 🎨 🎬 🎤 🎧 🎼 🎹 🥁 💕 ❤️ 💔 💖 💗 💓 💞 💝 💘 ❣️ 💟 🔥 💫 🌟 💥 💯 🎉 🎊 🎈 🎁 🏆 🥇 🥈 🥉 🏅 🎖
No comments yet

Be the first to share your thoughts!