দুই ছাত্রীকে যৌ/ন নি/পীড়ন, অটোরিকশাচালক গ্রেফতার

দৈনিক শিক্ষাডটকম, রাজবাড়ী দৈনিক শিক্ষাডটকম, রাজবাড়ী
Published on
1 views
1 impressions

উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় ভুক্তভোগী এক ছাত্রীর মা বাদী হয়ে গোয়ালন্দঘাট থানায় লিখিত অভিযোগ করেছেন। #ছাত্রী #যৌন নিপীড়ন

রাজবাড়ীর গোয়ালন্দে ষষ্ঠ শ্রেণির দুই স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে মজনু মিয়া নামে এক অটোরিকশা চালককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। পরে ভুক্তভোগী ও স্থানীয়রা অভিযুক্তকে আটক করে পুলিশে সোপর্দ করে। অভিযুক্ত অটোচালক মো. মজনু মিয়া (৪০) উপজেলার উজানচর ইউনিয়নের আড়ৎপট্টি এলাকার মৃত ইব্রাহিম মিয়ার ছেলে। ভুক্তভোগী পরিবার ও থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল ৩টার দিকে দুই স্কুলছাত্রী মজনু মিয়ার অটোতে বাড়ি ফিরছিল। পথিমধ্যে চালক মজনু মিয়া কৌশলে গাড়ির চারপাশের পর্দা নামিয়ে শ্লীলতাহানি ও যৌন নিপীড়ন করে। এ সময় ছাত্রীরা ভয়ে ও আতঙ্কে চিৎকার শুরু করে অটোরিকশা থেকে নেমে যায়। বাড়িতে গিয়ে কান্নাকাটি করলে পরিবারের সদস্যরা জানতে পেরে স্থানীয়দের সঙ্গে নিয়ে অভিযুক্ত মজনু মিয়াকে আটক করে। উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় ভুক্তভোগী এক ছাত্রীর মা বাদী হয়ে গোয়ালন্দঘাট থানায় লিখিত অভিযোগ করেছেন। গোয়ালন্দ ঘাট থানার ওসি (তদন্ত) মো. রাশিদুল ইসলাম বলেন, স্কুলছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে স্থানীয়রা অটোরিকশা চালককে আটক করে থানায় সোপর্দ করেছে। ভুক্তভোগীর পরিবার থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে। বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। #ছাত্রী #যৌন নিপীড়ন

Published: 30/04/2026 03:51 pm

Source: https://www.dainikshiksha.com/bn/news/autorickshaw-driver-arrested-for-sexually-assaulting-two-students-370334

Rate This Content

0.0/5 | 0 ratings
Not rated yet
5
0
4
0
3
0
2
0
1
0

Comments Section

Comments

0 Comments

Processing your comment...

Share Your Thoughts
Replying to
Preview
0 /2000
Pick an emoji
😀 😃 😄 😁 😅 😂 🤣 😊 😇 🙂 😉 😌 😍 🥰 😘 😗 😙 😚 🤗 🤩 🤔 🤨 😐 😑 😶 🙄 😏 😣 😥 😮 🤐 😯 😪 😫 😴 😌 😛 😜 😝 🤤 😒 😓 😔 😕 🙃 🤑 😲 ☹️ 🙁 😖 😞 😟 😤 😢 😭 😦 😧 😨 😩 🤯 😬 😰 😱 🥵 🥶 😳 🤪 😵 🥴 😠 😡 🤬 👍 👎 👌 ✌️ 🤞 🤟 🤘 🤙 👈 👉 👆 👇 ☝️ 🤚 🖐 🖖 👋 🤙 💪 🙏 ✍️ 💅 🤳 💃 🕺 👯 🧘 🏃 🚶 🧍 🧎 💻 📱 ⌨️ 🖱 🖥 💾 💿 📀 🎮 🎯 🎲 🎰 🎳 🎪 🎨 🎬 🎤 🎧 🎼 🎹 🥁 🎷 🎺 🎸 🎻 🎭 🎪 🎨 🎬 🎤 🎧 🎼 🎹 🥁 💕 ❤️ 💔 💖 💗 💓 💞 💝 💘 ❣️ 💟 🔥 💫 🌟 💥 💯 🎉 🎊 🎈 🎁 🏆 🥇 🥈 🥉 🏅 🎖
No comments yet

Be the first to share your thoughts!