
দিনাজপুর কর অঞ্চল ৬ পদে ১২২ জন নেবে। দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার বাসিন্দাদের চাকরির সুযোগ।
দিনাজপুর কর অঞ্চলের অধীনে ১৩ থেকে ২০ গ্রেডের ৬ ক্যাটাগরির পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট পদসংখ্যা ১২২। দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার কর অফিসসমূহে অস্থায়ী ভিত্তিতে এই নিয়োগ দেওয়া হবে। ১. পদের নাম: কম্পিউটার অপারেটর পদসংখ্যা: ০১ গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১৩) ১১,০০০-২৬,৫৯০ টাকা। ২. পদের নাম: প্রধান সহকারী পদসংখ্যা: ২২ ৩. পদের নাম: উচ্চমান সহকারী গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১৪) ১০,২০০-২৪,৬৮০ টাকা। ৪. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদসংখ্যা: ২৩ ৫. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদসংখ্যা: ২৭ গ্রেড ও বেতন স্��েল: (গ্রেড-১৬) ৯,৩০০-২২,৪৯০ টাকা। ৬. পদের নাম: অফিস সহায়ক গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-২০) ৮,২৫০-২০,০১০ টাকা। বয়সসীমা ৩ মে ২০২৬ তারিখে ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে। পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীগণকে এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে। ১ থেকে ৫ নম্বর পদের জন্য আবেদন ফি বাবদ ১০০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ১২ টাকাসহ মোট ১১২ টাকা; ৬ নম্বর পদের জন্য আবেদন ফি বাবদ ৫০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ০৬ টাকাসহ মোট ৫৬ টাকা। আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ৩ মে ২০২৬, সকাল ১০:০০টা। আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ১৭ মে ২০২৬, বিকেল ০৫:০০টা। বিস্তারিত দেখুন এই ঠিকানায়। লিখিত, ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি পরবর্তী সময়ে কর অঞ্চল দিনাজপুরের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে এবং প্রার্থীদের ব্যক্তিগত মুঠোফোনে এসএমএস–এর মাধ্যমে জানানো হবে।Published: প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ১০: ৫৭
Source: https://www.prothomalo.com/chakri/employment/r97pm14stg
Comments Section
Comments
Processing your comment...
Share Your Thoughts
No comments yet
Be the first to share your thoughts!