
সারা দেশের শিক্ষার্থীদের জন্য মানসম্মত ডিজিটাল শিক্ষা আরও সহজলভ্য ও সাশ্রয়ী করার লক্ষ্যে একসঙ্গে কাজ শুরু করেছে গ্রামীণফোন ও অনলাইননির্ভর শিক্ষা প্রযুক্তিপ্রতিষ্ঠান শিখো।
সারা দেশের শিক্ষার্থীদের জন্য মানসম্মত ডিজিটাল শিক্ষা আরও সহজলভ্য ও সাশ্রয়ী করার লক্ষ্যে একসঙ্গে কাজ করবে গ্রামীণফোন ও অনলাইননির্ভর শিক্ষা প্রযুক্তিপ্রতিষ্ঠান শিখো। সম্প্রতি জিপি হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে গ্রামীণফোনের চিফ প্রোডাক্ট অফিসার সোলায়মান আলম ও শিখোর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শাহীর চৌধুরী এ বিষয়ে চুক্তি করেছেন। আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে গ্রামীণফোন। চুক্তির আওতায় গ্রামীণফোন মাইজিপি অ্যাপে শিখোর প্রিমিয়াম গণিত কোর্স অন্তর্ভুক্ত করবে। শুধু তা–ই নয়, শিক্ষার্থীরা মূল্যছাড়ে কোর্সটি করতে পারবে। ফলে ষষ্ঠ থেকে এসএসসি পরীক্ষার্থীরা উপকৃত হবে। অনুষ্ঠানে সোলায়মান আলম বলেন, ‘এই চুক্তির ফলে আমাদের ২ কোটি ২৩ লাখ মাসিক সক্রিয় মাইজিপি অ্যাপ ব্যবহারকারী সহজেই শিখোর প্রিমিয়াম কোর্সটি গ্রহণ করতে পারবেন। এই উদ্যোগ মানসম্মত শিক্ষাকে আরও সহজলভ্য ও সাশ্রয়ী করার পাশাপাশি গ্রাহক উপযোগিতা ও শিক্ষার সুফলকে আরও বাড়িয়ে তুলবে।’ শাহীর চৌধুরী বলেন, ‘প্রযুক্তি তখনই অর্থবহ হয়ে ওঠে, যখন তা অভিজ্ঞতার সঙ্গে মিশে যায়। গ্রামীণফোনের সঙ্গে আমরা এমন এক অভিজ্ঞতা গড়ে তুলছি, যা লাখ লাখ শিক্ষার্থীর জন্য কোনো বাধা ছাড়াই পড়াশোনার সহজ সমাধান দেবে।’ অনুষ্ঠানে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান, হেড অব ডিজিটাল বিজনেস জাহিদুজ জামান, হেড অব ব্র্যান্ড অ্যান্ড মার্কেট কমিউনিকেশনস ও স্কিটো নাফিস আনোয়ার চৌধুরী এবং শিখোর চিফ অপারেটিং অফিসার ইশমাম চৌধুরী উপস্থিত ছিলেন।Published: প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ১০: ০৭
Comments Section
Comments
Processing your comment...
Share Your Thoughts
No comments yet
Be the first to share your thoughts!