ডিইউজের বাসস ইউনিটের নির্বাচনে দিদার চিফ ও রাজিব ডেপুটি চিফ নির্বাচিত

বাসস বাসস
Published on
1 views
1 impressions

ডিইউজের বাসস ইউনিটে ডিইউজের নতুন ইউনিট চিফ ও ডেপুটি চিফ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) ইউনিটের নির্বাচনে সংস্থার প্রধান প্রতিবেদক (বাংলা) দিদারুল আলম ইউনিট চিফ এবং প্রধান প্রতিবেদক (ইংরেজি) জি এম রাজিব হোসেন ডেপুটি ইউনিট চিফ নির্বাচিত হয়েছেন। ইউনিট সদস্যদের সরাসরি ভোটে আগামী দুই বছর মেয়াদের জন্য তাঁরা নির্বাচিত হয়েছেন। আজ বৃহস্পতিবার ডিইউজের তত্ত্বাবধানে বাসস কার্যালয়ের বোর্ডরুমে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ২৪ জন সদস্য তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। গোপন ব্যালটে অনুষ্ঠিত এই নির্বাচনে দিদারুল আলম ১৮ ভোট পেয়ে ইউনিট চিফ এবং জি এম রাজিব হোসেন ১৯ ভোট পেয়ে ডেপুটি ইউনিট চিফ নির্বাচিত হন। ডিইউজের সাধারণ সম্পাদক খুরশীদ আলমের তত্ত্বাবধানে নির্বাচন পরিচালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক এম সাঈদ খান। ডিইউজের সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে নির্বাচনের আগে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন বাসসের সাবেক বার্তা সম্পাদক মমতাজ বিলকিস বানু, সাবেক ইউনিট চিফ আবুল কালাম মানিক, কাজিম রেজা ও আনোয়ার উদ্দিন, জাতীয় প্রেসক্লাবের কোষাধ্যক্ষ বখতিয়ার রানা, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সভাপতি মুরসালিন নোমানী, ডিইউজের সাবেক কোষাধ্যক্ষ জহিরুল হক রানা, বর্তমান কোষাধ্যক্ষ খন্দকার আলমগীর হোসাইন, জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য মো. মোমিন হোসেন এবং ডিইউজের কার্যনির্বাহী সদস্য গাজী আনোয়ারুল হক। নির্বাচনে আরও উপস্থিত ছিলেন বাসসের বার্তা সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিক গোলাম আহাদ, প্রধান বার্তা সম্পাদক (ইংরেজি) মানিকুল আজাদ, প্রধান বার্তা সম্পাদক (বাংলা) মো. আকতারুজ্জামান, সাবেক প্রধান বার্তা সম্পাদক রহিম উদ্দিন ও হারুন আল নাসিফ, উপপ্রধান বার্তা সম্পাদক মুহম্মদ আবদুল বাতেন ও জুনান নাশিত, স্পোর্টস ইনচার্জ রাশিদা আফজালুন নেসা, বিশেষ প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন চৌধুরী রোকন, বাসসের মফস্‌সল ডেস্ক ইনচার্জ শারমিন জাহান অজন্তা প্রমুখ।

Published: প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ১৩: ৫৪

Source: https://www.prothomalo.com/bangladesh/zvtr5j7krb

Rate This Content

0.0/5 | 0 ratings
Not rated yet
5
0
4
0
3
0
2
0
1
0

Comments Section

Comments

0 Comments

Processing your comment...

Share Your Thoughts
Replying to
Preview
0 /2000
Pick an emoji
😀 😃 😄 😁 😅 😂 🤣 😊 😇 🙂 😉 😌 😍 🥰 😘 😗 😙 😚 🤗 🤩 🤔 🤨 😐 😑 😶 🙄 😏 😣 😥 😮 🤐 😯 😪 😫 😴 😌 😛 😜 😝 🤤 😒 😓 😔 😕 🙃 🤑 😲 ☹️ 🙁 😖 😞 😟 😤 😢 😭 😦 😧 😨 😩 🤯 😬 😰 😱 🥵 🥶 😳 🤪 😵 🥴 😠 😡 🤬 👍 👎 👌 ✌️ 🤞 🤟 🤘 🤙 👈 👉 👆 👇 ☝️ 🤚 🖐 🖖 👋 🤙 💪 🙏 ✍️ 💅 🤳 💃 🕺 👯 🧘 🏃 🚶 🧍 🧎 💻 📱 ⌨️ 🖱 🖥 💾 💿 📀 🎮 🎯 🎲 🎰 🎳 🎪 🎨 🎬 🎤 🎧 🎼 🎹 🥁 🎷 🎺 🎸 🎻 🎭 🎪 🎨 🎬 🎤 🎧 🎼 🎹 🥁 💕 ❤️ 💔 💖 💗 💓 💞 💝 💘 ❣️ 💟 🔥 💫 🌟 💥 💯 🎉 🎊 🎈 🎁 🏆 🥇 🥈 🥉 🏅 🎖
No comments yet

Be the first to share your thoughts!