ঢাকা ও নারায়ণগঞ্জের ১৫ স্থানে আঞ্চলিক পর্বের প্রতিযোগিতা: জেনে নিন কবে কোথায়

লেখা: লেখা:
Published
Views
2
Impressions
2

মার্কস অলরাউন্ডার প্রতিযোগিতা গ্রাম ও শহরের মেধাবীদের একত্র করে সেরা অলরাউন্ডারদের খুঁজছে, পুরস্কার শিক্ষাবৃত্তি।

‘ট্যালেন্ট’ এখন আর কেবল শহরের একচেটিয়া অধিকার নয়। মার্কস অলরাউন্ডার—দেশের অন্যতম বড় প্ল্যাটফর্মটি সারা দেশের লুকানো ্রতিভাদের এক অনন্য নেটওয়ার্কে যুক্ত করেছে। দেখাও যত প্রতিভা তোমার—এই স্লোগান ধারণ করে প্রান্তিক পর্যায়ের শিশু-কিশোরেরা এখন বড় মঞ্চ কাঁপাতে প্রস্তুত। প্রতিযোগিতার প্রতিটি অডিশনে দর্শক ও প্রতিযোগীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করছে, গ্রামবাংলার আনাচ-কানাচ থেকে উঠে আসছে আগামীর চ্যাম্পিয়নরা। সীমানা ছাড়িয়ে মেধার এই জয়জয়কার বার্তা দিচ্ছে এক নতুন বাংলাদেশের, যেখানে অলরাউন্ডাররা গড়ে উঠছে একদম শিকড় থেকে।

ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থানে আঞ্চলিক পর্বের প্রতিদ্বন্দ্বিতা অনুষ্ঠিত হয়েছে, যেখান থেকে উঠে এসেছে অসংখ্য নতুন মুখ ও নতুন গল্প। আঞ্চলিক, বিভাগীয় ও জাতীয়—তিনটি পর্যায়ে অনুষ্ঠিত হবে এ প্রতিযোগিতা।

আগামী শুক্র ও শনিবার (৮ ও ৯ মে) মার্কস অলরাউন্ডারের ঢাকার আঞ্চলিক পর্বের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। নিম্নলিখিত প্রতিটি ভেন্যুতে সকাল ৮টা থেকে শুরু হবে প্রতিযোগিতা।

ভেন্যু: জরিনা সিকদার বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ, টালি অফিস রোড, রায়েরবাজার, ঢাকা।

যে এলাকার শিক্ষার্থীরা অংশ নেবে: ঢাকার ধানমন্ডি থানার একাংশ (ধানমন্ডি, জিগাতলা, রায়েরবাজার, শেরেবাংলা রোড) ও হাজারীবাগ থানার সব স্কুল ও কলেজ।

ভেন্যু: গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজ, হিরাঝিল, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।

যে এলাকার শিক্ষার্থীরা অংশ নেবে: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ, বন্দর ও সোনারগাঁ থানার সব স্কুল ও কলেজ।

ভেন্যু: আবুজর গিফারী কলেজ, মালিবাগ, ঢাকা।

যে এলাকার শিক্ষার্থীরা অংশ নেবে: ঢাকার রমনা, হাতিরঝিল ও তেজগাঁও (মগবাজার) থানার সব স্কুল ও কলেজ।

ভেন্যু: কালশী ইসলামিয়া উচ্চবিদ্যালয়, পল্লবী, মিরপুর, ঢাকা।

যে এলাকার শিক্ষার্থীরা অংশ নেবে: ঢাকার মিরপুর থানার একাংশ (মিরপুর–১১, মিরপুর–১২, পূরবী, পলাশনগর, বাউনিয়া, রূপনগর ও মিরপুর ডিওএইচএস) এবং পল্লবী থানার সব স্কুল ও কলেজ।

ভেন্যু: কামারপাড়া স্কুল অ্যান্ড কলেজ, কামারপাড়া, তুরাগ, ঢাকা।

যে এলাকার শিক্ষার্থীরা অংশ নেবে: ঢাকার উত্তরা পশ্চিম থানার একাংশ (উত্তরা সেক্টর-৯, ১০, ১১, ১২ ও কামারপাড়া) এবং তুরাগ থানার সব স্কুল ও কলেজ।

ভেন্যু: রাজধানী উচ্চবিদ্যালয়, শেরেবাংলা নগর, ঢাকা।

যে এলাকার শিক্ষার্থীরা অংশ নেবে: ঢাকার তেজগাঁও, তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল ও শেরেবাংলা নগর (মণিপুরিপাড়া) থানার সব স্কুল ও কলেজ।

ক্রমান্বয়ে ঢাকার অন্যান্য অঞ্চলের মার্কস অলরাউন্ডারের আঞ্চলিক পর্যায়ের প্রতিযোগিতা সম্পন্ন হবে।

প্লে থেকে চতুর্থ শ্রেণি—জুনিয়র স্কুল (গান, নাচ, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি, গল্প বলা); পঞ্চম থেকে অষ্টম শ্রেণি—মিডল স্কুল (গান, নাচ, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি, উপস্থিত বক্তৃতা) এবং নবম থেকে দ্বাদশ শ্রেণি—হাইস্কুল ও কলেজ (গান, নাচ, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি, উপস্থিত বক্তৃতা।)

ইতিমধ্যে ঢাকা (মোহাম্মদপুর, আদাবর, সবুজবাগ, মুগদা, মিরপুর মডেল থানার একাংশ, দারুসসালাম, উত্তরা পূর্ব থানার একাংশ, ডেমরা, রূপগঞ্জ, নিউমার্কেট, লালবাগ, ভাটারা, কাফরুল, ক্যান্টনমেন্ট, ভাষানটেক, ওয়ারী, সূত্রাপুর, যাত্রাবাড়ী থানার একাংশ এবং মিরপুর–১); গাজীপুর (কোনাবাড়ী, কাশিমপুর, গাছা, কালিয়াকৈর এবং গাজীপুর সদর থানা, গাজীপুর সদরের একাংশ, মাওনা, কাপাসিয়া, কালিগঞ্জ, শ্রীপুর, জয়দেবপুর এবং টঙ্গী পূর্ব ও পশ্চিম); বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, চট্টগ্রাম, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, চাঁদপুর, যশোর, মাগুরা, নোয়াখালী, ফেনী, সিলেট, নাটোর, পাবনা, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর, রাজবাড়ী, সিরাজগঞ্জ, রংপুর, কুড়িগ্রাম, খুলনা, বাগেরহাট, রাজশাহী, ঠাকুরগাঁও, টাঙ্গাইল, লালমনিরহাট, সাতক্ষীরা, চাঁপাইনবাবগঞ্জ, জামালপুর, শেরপুর, কুষ্টিয়া, মেহেরপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, ময়মনসিংহ, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, নীলফামারী, পঞ্চগড়সহ দেশের বিভিন্ন জেলায় প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।

পর্যায়ক্রমে দেশের মোট ১০০টি স্থানে আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হবে। বাংলাদেশের সব স্কুল-কলেজ (প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণি) এবং সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।

মার্কস অলরাউন্ডারে তিনটি গ্রুপ থেকে সেরা তিন অলরাউন্ডারের প্রত্যেকে পাবে ১৫ লাখ টাকার শিক্ষাবৃত্তি। আর বিভিন্ন পর্যায়ের বিজয়ীরা পাবে মোট ১ কোটি টাকার বেশি উপহার ও শিক্ষাবৃত্তি।

গ্র্যান্ড ফিনালেতে তিনটি গ্রুপের ফার্স্ট রানারআপ এবং সেকেন্ড রানারআপের প্রত্যেকে পাবে ৫ লাখ এবং ৩ লাখ টাকার শিক্ষাবৃত্তি। তিনটি গ্রুপের ছয়টি বিষয়ের প্রতিটিতে সেরা ৩ জন করে মোট ৫৪ জন সেরা পারফরমারের প্রত্যেকে পাবে যথাক্রমে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জপদক। জাতীয় পর্যায়ে তিনটি গ্রুপের চ্যাম্পিয়নদের শিক্ষাপ্রতিষ্ঠান পাবে একটি করে কম্পিউটার।

সৃজনশীলতা আর আত্মবিশ্বাসের এক অনন্য মিশেল—এটাই ‘মার্কস অলরাউন্ডার’। এটি কেবল জয়-পরাজয়ের কোনো মঞ্চ নয়, বরং সুপ্ত প্রতিভাকে শাণিত করার এক কারিগর। গ্রাম থেকে শহর পর্যন্ত বিস্তৃত এই বিশাল ক্যানভাস প্রতিটি অংশগ্রহণকারীকে জীবনের কঠিন লড়াইয়ে লড়তে শেখাচ্ছে। এখানকার প্রতিটি শিক্ষা ও অভিজ্ঞতা তাদের কেবল শিল্পী হিসেবে নয়, বরং জীবনের প্রতিটি মোড়ে একজন ‘অলরাউন্ডার’ হিসেবে গড়ে তুলছে—এমনই মনে করছেন আয়োজকেরা।

বিস্তারিত জানতে এবং রেজিস্ট্রেশন করতে ভিজিট করতে হবে www.marksallrounder.com। ফোন করা যাবে (সকাল ৮টা থেকে রাত ৮টা) ০৯৬১৪৫১৬১৭১ নম্বরে।

Published: আপডেট: ০৫ মে ২০২৬, ১২: ৪৪

Source: https://www.prothomalo.com/bangladesh/t75mtjdpsk

Rate This Content

0.0/5 | 0 ratings
Not rated yet
5
0
4
0
3
0
2
0
1
0

Comments Section

Comments

0 Comments

Processing your comment...

Share Your Thoughts
Replying to
Preview
0 /2000
Pick an emoji
😀 😃 😄 😁 😅 😂 🤣 😊 😇 🙂 😉 😌 😍 🥰 😘 😗 😙 😚 🤗 🤩 🤔 🤨 😐 😑 😶 🙄 😏 😣 😥 😮 🤐 😯 😪 😫 😴 😌 😛 😜 😝 🤤 😒 😓 😔 😕 🙃 🤑 😲 ☹️ 🙁 😖 😞 😟 😤 😢 😭 😦 😧 😨 😩 🤯 😬 😰 😱 🥵 🥶 😳 🤪 😵 🥴 😠 😡 🤬 👍 👎 👌 ✌️ 🤞 🤟 🤘 🤙 👈 👉 👆 👇 ☝️ 🤚 🖐 🖖 👋 🤙 💪 🙏 ✍️ 💅 🤳 💃 🕺 👯 🧘 🏃 🚶 🧍 🧎 💻 📱 ⌨️ 🖱 🖥 💾 💿 📀 🎮 🎯 🎲 🎰 🎳 🎪 🎨 🎬 🎤 🎧 🎼 🎹 🥁 🎷 🎺 🎸 🎻 🎭 🎪 🎨 🎬 🎤 🎧 🎼 🎹 🥁 💕 ❤️ 💔 💖 💗 💓 💞 💝 💘 ❣️ 💟 🔥 💫 🌟 💥 💯 🎉 🎊 🎈 🎁 🏆 🥇 🥈 🥉 🏅 🎖
No comments yet

Be the first to share your thoughts!