চট্টগ্রামে সাততলা ভবনের নিচে পড়ে ছিল শিশুর রক্তাক্ত লাশ

প্রতিনিধি প্রতিনিধি
Published

চট্টগ্রামের ফটিকছড়িতে এক শিশুর রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার বেলা দেড়টার দিকে উপজেলার পৌর সদরের বিবিরহাট এলাকার একটি সাততলা ভবনের নিচে এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দাদের ধারণা, ওই ভবনের ছাদ থেকে পরে শিশুটির মৃত্যু হয়েছে।

চট্টগ্রামের ফটিকছড়িতে তিন বছর বয়সী এক শিশুর রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার বেলা দেড়টার দিকে উপজেলার পৌর সদরের বিবিরহাট এলাকায় হাসান টাওয়ার নামের একটি সাততলা ভবনের নিচ থেকে লাশটি উদ্ধার হয়। স্থানীয় বাসিন্দাদের ধারণা, ওই ভবনের ছাদ থেকে পরে শিশুটির মৃত্যু হয়েছে।

নিহত শিশুর নাম মুহাম্মদ করিম (৩)। সে ফটিকছড়ির বাসিন্দা ও সৌদি আরবপ্রবাসী মহিন উদ্দিনের দ্বিতীয় ছেলে। তাঁর পরিবার হাসান টাওয়ার নামের ওই ভবনের সাততলার একটি ভাড়া বাসায় বসবাস করে আসছে।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঘটনার আগে শিশুটির মা রান্নাঘরে ব্যস্ত ছিলেন। পরিবারের ধারণা, মায়ের অগোচরে এক ফাঁকে শিশুটি ছাদে চলে যায়। পরে অসাবধানতাবশত সে ছাদ থেকে নিচে পড়ে গেছে।

জানতে চাইলে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সেলিম প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে এটি দুর্ঘটনাজনিত মৃত্যু বলে ধারণা করা হচ্ছে। এরপরও তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।

Published: প্রকাশ: ০৬ মে ২০২৬, ১১: ১৮

Source: https://www.prothomalo.com/bangladesh/district/469drn33mu

Rate This Content

0.0/5 | 0 ratings
Not rated yet
5
0
4
0
3
0
2
0
1
0

Comments Section

Comments

0 Comments

Processing your comment...

Share Your Thoughts
Replying to
Preview
0 /2000
Pick an emoji
😀 😃 😄 😁 😅 😂 🤣 😊 😇 🙂 😉 😌 😍 🥰 😘 😗 😙 😚 🤗 🤩 🤔 🤨 😐 😑 😶 🙄 😏 😣 😥 😮 🤐 😯 😪 😫 😴 😌 😛 😜 😝 🤤 😒 😓 😔 😕 🙃 🤑 😲 ☹️ 🙁 😖 😞 😟 😤 😢 😭 😦 😧 😨 😩 🤯 😬 😰 😱 🥵 🥶 😳 🤪 😵 🥴 😠 😡 🤬 👍 👎 👌 ✌️ 🤞 🤟 🤘 🤙 👈 👉 👆 👇 ☝️ 🤚 🖐 🖖 👋 🤙 💪 🙏 ✍️ 💅 🤳 💃 🕺 👯 🧘 🏃 🚶 🧍 🧎 💻 📱 ⌨️ 🖱 🖥 💾 💿 📀 🎮 🎯 🎲 🎰 🎳 🎪 🎨 🎬 🎤 🎧 🎼 🎹 🥁 🎷 🎺 🎸 🎻 🎭 🎪 🎨 🎬 🎤 🎧 🎼 🎹 🥁 💕 ❤️ 💔 💖 💗 💓 💞 💝 💘 ❣️ 💟 🔥 💫 🌟 💥 💯 🎉 🎊 🎈 🎁 🏆 🥇 🥈 🥉 🏅 🎖
No comments yet

Be the first to share your thoughts!