ছাউনিতে বাঁশ তুলছিলেন, বিদ্যুতের তারে জড়িয়ে মৃত্যু

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
Published on
1 views
1 impressions

অটোরিকশা চালানোর পাশাপাশি মামুন রংমিস্ত্রির কাজও করতেন তিনি। তিন বোনের একমাত্র ভাই ছিলেন তিনি। তাঁর দেড় বছর বয়সী একটি ছেলে আছে।

একটি রেস্তোরাঁয় সংস্কারকাজ করার সময় নিচ থেকে ছাদের ছাউনিতে বাঁশ তুলে দিচ্ছিলেন মোহাম্মদ মামুন (২৪)। ওই সময় বাঁশের একটি মাথা ১১ হাজার ভোল্টের বিদ্যুতের তারে লাগে, সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। তাঁকে উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাতে তিনি মৃত্যুবরণ করেন। গতকাল রোববার বেলা ১১টার সময় ঘটনাটি ঘটে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী ইউনিয়নের চাপাতলী এলাকায়। নিহত মোহাম্মদ মামুন উপজেলার বটতলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চাপাতলী গ্রামের মোহাম্মদ সোলাইমান ছেলে। তিন বোনের একমাত্র ভাই মামুনের দেড় বছর বয়সী একটি ছেলে আছে। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সূত্র জানায়, মামুন পেশায় সিএনজিচালিত অটোরিকশাচালক হলেও রংমিস্ত্রির কাজ করতেন তিনি। গতকাল তিনি স্থানীয় প্রবাসী মোহাম্মদ আনোয়ারের একটি রেস্তোরাঁর চাল মেরামতের কাজ করতে যান। সেখানে নিচ থেকে একটি বাঁশ ঘরের চালে তুলে দিতে গেলে বাঁশের একটি মাথা ১১ হাজার ভোল্টের তারের সঙ্গে লাগলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়া হলেও রাতে তাঁর মৃত্যু হয়। নিহত মামুনের মামাতো ভাই মোহাম্মদ জাবের বলেন, ‘মামুন রেস্তোরাঁয় রঙের কাজ করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে। আমরা চমেক হাসপাতালে আছি। লাশ নিয়ে বিকেলে দাফনের ব্যবস্থা করব।’ আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুনায়েত চৌধুরী বলেন, পরিবারের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হবে।

Published: প্রকাশ: ০৪ মে ২০২৬, ০৮: ১৭

Source: https://www.prothomalo.com/bangladesh/district/cxkfp64xne

Rate This Content

0.0/5 | 0 ratings
Not rated yet
5
0
4
0
3
0
2
0
1
0

Comments Section

Comments

0 Comments

Processing your comment...

Share Your Thoughts
Replying to
Preview
0 /2000
Pick an emoji
😀 😃 😄 😁 😅 😂 🤣 😊 😇 🙂 😉 😌 😍 🥰 😘 😗 😙 😚 🤗 🤩 🤔 🤨 😐 😑 😶 🙄 😏 😣 😥 😮 🤐 😯 😪 😫 😴 😌 😛 😜 😝 🤤 😒 😓 😔 😕 🙃 🤑 😲 ☹️ 🙁 😖 😞 😟 😤 😢 😭 😦 😧 😨 😩 🤯 😬 😰 😱 🥵 🥶 😳 🤪 😵 🥴 😠 😡 🤬 👍 👎 👌 ✌️ 🤞 🤟 🤘 🤙 👈 👉 👆 👇 ☝️ 🤚 🖐 🖖 👋 🤙 💪 🙏 ✍️ 💅 🤳 💃 🕺 👯 🧘 🏃 🚶 🧍 🧎 💻 📱 ⌨️ 🖱 🖥 💾 💿 📀 🎮 🎯 🎲 🎰 🎳 🎪 🎨 🎬 🎤 🎧 🎼 🎹 🥁 🎷 🎺 🎸 🎻 🎭 🎪 🎨 🎬 🎤 🎧 🎼 🎹 🥁 💕 ❤️ 💔 💖 💗 💓 💞 💝 💘 ❣️ 💟 🔥 💫 🌟 💥 💯 🎉 🎊 🎈 🎁 🏆 🥇 🥈 🥉 🏅 🎖
No comments yet

Be the first to share your thoughts!