
মানববন্ধন চলাকালীন বক্তারা অভিযোগ করেন, ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে শিক্ষক আব্দুল হালিম বিভিন্ন সময় উত্যক্ত করে আসছিলো এবং পরে নির্জনস্থানে নিয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করা হয়। #ধর্ষণ #স্কুলছাত্রী #শিক্ষক
বরিশালের উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের মালিকান্দা গ্রামের ডক্টর এনায়েত করিম স্কুল অ্যান্ড কলেজের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনাকে ঘিরে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। অভিযুক্ত শিক্ষক আব্দুল হালিমকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্থানীয়রা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। মানববন্ধন চলাকালীন বক্তারা অভিযোগ করেন, ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে শিক্ষক আব্দুল হালিম বিভিন্ন সময় উত্যক্ত করে আসছিলো এবং পরে নির্জনস্থানে নিয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করা হয়। ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষক আব্দুল হালিম পলাতক রয়েছেন। এনিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা ডাবেরকুল এলাকায় রবিবার বিকেলে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন। দ্রুত সময়ের মধ্যে অভিযুক্ত আব্দুল হালিমকে গ্রেফতারপূর্বক সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধনের সময় বক্তারা আরও বলেন, অভিযুক্তের বিরুদ্ধে অতীতেও অনৈতিক আচরণের অভিযোগ রয়েছে। বক্তারা আরও বলেন, স্থানীয় একটি মহল মোটা অংকের অর্থের বিনিময়ে বিষয়টি ধামাচাঁপা দেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। তবে ওই শিক্ষা প্রতিষ্ঠানের এক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, অভিযুক্ত শিক্ষক আব্দুল হালিম প্রায় ১৫ দিন পূর্বে শিক্ষা প্রতিষ্ঠান থেকে অব্যাহতি নিয়েছেন। উজিরপুর মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেছেন, ভুক্তভোগীর পরিবারকে থানায় লিখিত অভিযোগ দায়ের করতে পরামর্শ দেওয়া হয়েছে। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি অভিযুক্তকে গ্রেফতারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে। #ধর্ষণ #স্কুলছাত্রী #শিক্ষকPublished: 04/05/2026 11:31 am
Comments Section
Comments
Processing your comment...
Share Your Thoughts
No comments yet
Be the first to share your thoughts!