ছাত্রদলের কমিটিতে ছাত্রলীগ, অছাত্র ও বিবাহিতরা!

দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক
Published on
1 views
1 impressions

জাতীয়তাবাদী ছাত্রদলের জেলা ও মহানগর কমিটিগুলোতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা, অছাত্র ও বিবাহিতদের স্থান দেওয়া নিয়ে তীব্র অসন্তোষ ও সংঘর্ষের ঘটনা ঘটছে। #ছাত্রদল #কমিটি

জাতীয়তাবাদী ছাত্রদলের জেলা ও মহানগর কমিটিগুলোতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা, অছাত্র ও বিবাহিতদের স্থান দেওয়া নিয়ে তীব্র অসন্তোষ ও সংঘর্ষের ঘটনা ঘটছে। কোথাও সড়ক অবরোধ, কোথাও ঝাড়ু মিছিল করেন বঞ্চিতরা। এতে কমপক্ষে ১০ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গতকাল সোমবার রাঙামাটিতে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। গত শনিবার মধ্যরাতে ছাত্রদলের ৪৫টি নতুন কমিটি ঘোষণা করা হয়। কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করার উদ্দেশ্যে এই পদক্ষেপ নেওয়া হলেও, বিষয়টি সংগঠনে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। পদবঞ্চিতদের একটি বিরাট অংশ গত রোববার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ করে। তাদের অভিযোগ, কমিটিতে অছাত্র, ব্যবসায়ী এবং নব্যদেরও পদায়ন করা হয়েছে। টাকার বিনিময়ে পদ বিক্রি করা হয়ছে। সেখানে বিগত দিনের ত্যাগী, নির্যাতিত অনেককে বাদ দেওয়া হয়েছে। ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, পুলিশ-সেনাবাহিনীর লাঠিচার্জ জেলা ছাত্রদলের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে রাঙামাটিতে গতকাল নবনির্বাচিত কমিটি ও পদবঞ্চিত পক্ষের মধ্য সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষে ১০ জন আহত হয়েছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৪৪ ধারা জারি করে প্রশাসন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, দীর্ঘ আট বছর পর রাঙামাটি জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণার পরদিন রোববার সকাল থেকেই কমিটি বাতিলের দাবিতে পদবঞ্চিতরা শহরের দলীয় কার্যালয়ের সামনে সড়ক অবরোধ করেন। প্রায় দেড় ঘণ্টা বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। তবে ২৪ ঘণ্টার মধ্যে ছাত্রদলের কমিটি বাতিল; জেলা বিএনপির নেতৃবৃন্দ ও পার্বত্য মন্ত্রীর আশ্বাসে সড়ক অবরোধ তুলে নেন নেতাকর্মীরা। গতকাল দুপুর থেকে আবারও পদবঞ্চিত সভাপতি প্রার্থী ফজলুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুল শাকুর জাবেদের অনুসারী নেতাকর্মীরা জেলা বিএনপির দলীয় কার্যালয়ে অবস্থান নেন। অন্যদিকে পৌরসভা প্রাঙ্গণ থেকে নবনির্বাচিত সভাপতি অলি আহাদ ও সাধারণ সম্পাদক নাঈমুল ইসলাম রনির অনুসারীরা আনন্দ মিছিল বের করার চেষ্টা করলে উভয় পক্ষ লাঠিসোটা নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে লিপ্ত হয়। সংঘর্ষ থামাতে পুলিশ-সেনাবাহিনী লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিপুল সংখ্যক পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়। সংঘর্ষে উভয় পক্ষে অন্তত ১০ নেতাকর্মী আহত হন। শহরের শান্তি-শৃঙ্খলা ভঙ্গের আশঙ্কায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন ১৪৪ ধারা জারি করেন। এতে রাঙামাটি শহরের পৌরসভা, কাঁঠালতলী, বনরূপা ও আশপাশ এলাকায় অনির্দিষ্টকাল ১৪৪ ধারা জারি থাকবে। নোয়াখালীতে কমিটির ১৮ জন বিবাহিত সদ্য ঘোষিত নোয়াখালী জেলা ও পৌর ছাত্রদলের কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ, ভাঙচুর ও সমাবেশ করেছেন সংগঠনের বঞ্চিত নেতাকর্মীরা। সোমবার দুপুর ১২টার দিকে শহরের সোনাপুর-বেগমগঞ্জ চৌরাস্তা আঞ্চলিক মহাসড়কের মাইজদী টাউন হল মোড় এলাকায় এ কর্মসূচি পালিত হয়। এ সময় চার লেন সড়কের উভয় পাশে সড়কের ওপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করা হয়। পরে বিক্ষোভ মিছিল নিয়ে নোয়াখালী প্রেস ক্লাব গিয়ে সংবাদ সম্মেলন করেন পদবঞ্চিত ছাত্রদলের নেতাকর্মীরা। তারা কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিনকে নোয়াখালীতে অবাঞ্ছিত ঘোষণা করেন। তাদের অভিযোগ, নাছির তাঁর অনুগতদের যোগ্যতা ছাড়াই দলের ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে কমিটি গঠন করেছেন। কমিটির ১৮ জন বিবাহিত। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ কমিটিতে ছাত্রলীগ ময়মনসিংহ মেডিক্যাল কলেজের ২২ সদস্যের কমিটিতে ৮ জন নিষিদ্ধ ছাত্রলীগের পদধারী সাবেক নেতা রয়েছেন বলে অভিযোগ করেছেন সংগঠনের নেতাকর্মীরা। তাদের অভিযোগ, মেডিক্যাল কলেজ ছাত্রদলের কমিটিতে দুঃসময়ের ত্যাগী কর্মীদের পদ না দেওয়া হলেও ছাত্রলীগের নেতাদের পদ দেওয়া হয়েছে। এ ছাড়া দীর্ঘ দুই বছর পর ঘোষিত কক্সবাজার জেলা ছাত্রদলের আংশিক কমিটিতে যোগ্য ও ত্যাগী নেতাদের স্থান হয়নি দাবি করে রোববার রাতে শহরের প্রধান সড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন পদবঞ্চিত নেতাকর্মীরা। একই অভিযোগে সোমবার সন্ধ্যায় বরিশাল নগরীর আমতলার মোড়ে ঢাকা-কুয়াকাটা মহাসড়কে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন পদবঞ্চিত নেতাকর্মীরা। #ছাত্রদল #কমিটি

Published: 05/05/2026 08:06 am

Source: https://www.dainikshiksha.com/bn/news/chhatra-league-non-students-and-married-people-in-chhatra-dal-committee-370778

Rate This Content

0.0/5 | 0 ratings
Not rated yet
5
0
4
0
3
0
2
0
1
0

Comments Section

Comments

0 Comments

Processing your comment...

Share Your Thoughts
Replying to
Preview
0 /2000
Pick an emoji
😀 😃 😄 😁 😅 😂 🤣 😊 😇 🙂 😉 😌 😍 🥰 😘 😗 😙 😚 🤗 🤩 🤔 🤨 😐 😑 😶 🙄 😏 😣 😥 😮 🤐 😯 😪 😫 😴 😌 😛 😜 😝 🤤 😒 😓 😔 😕 🙃 🤑 😲 ☹️ 🙁 😖 😞 😟 😤 😢 😭 😦 😧 😨 😩 🤯 😬 😰 😱 🥵 🥶 😳 🤪 😵 🥴 😠 😡 🤬 👍 👎 👌 ✌️ 🤞 🤟 🤘 🤙 👈 👉 👆 👇 ☝️ 🤚 🖐 🖖 👋 🤙 💪 🙏 ✍️ 💅 🤳 💃 🕺 👯 🧘 🏃 🚶 🧍 🧎 💻 📱 ⌨️ 🖱 🖥 💾 💿 📀 🎮 🎯 🎲 🎰 🎳 🎪 🎨 🎬 🎤 🎧 🎼 🎹 🥁 🎷 🎺 🎸 🎻 🎭 🎪 🎨 🎬 🎤 🎧 🎼 🎹 🥁 💕 ❤️ 💔 💖 💗 💓 💞 💝 💘 ❣️ 💟 🔥 💫 🌟 💥 💯 🎉 🎊 🎈 🎁 🏆 🥇 🥈 🥉 🏅 🎖
No comments yet

Be the first to share your thoughts!