
জামাল নজরুল ইসলাম উচ্চতর গবেষণা কেন্দ্রের সহকারী রেজিস্ট্রার নাফিজ মিনহাজকে মাস্টারদা সূর্যসেন হলে এবং কলা ও মানববিদ্যা অনুষদের সহকারী রেজিস্ট্রার মো. সৈয়দ হোসেনকে আলাওল হলে পদায়ন করা হয়েছে। #চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিভিন্ন দপ্তরের ১১ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এ তালিকায় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা প্রধানও রয়েছেন। রোববার (৩ মে) বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিরাপত্তা দপ্তরের প্রধান ও ডেপুটি রেজিস্ট্রার আবদুর রহিমকে লোকপ্রশাসন বিভাগে বদলি করা হয়েছে। তার স্থলে শিক্ষা অনুষদের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ আবদুল মন্নানকে নিরাপত্তা দপ্তরের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের জাদুঘরের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ আহছানুল আলম চৌধুরীকে গ্রন্থাগার দপ্তরে, রেজিস্ট্রার দপ্তরের পরিষদ শাখার ডেপুটি রেজিস্ট্রার আবদুস শুকুরকে কলা ও মানববিদ্যা অনুষদে বদলি করা হয়েছে। জামাল নজরুল ইসলাম উচ্চতর গবেষণা কেন্দ্রের সহকারী রেজিস্ট্রার নাফিজ মিনহাজকে মাস্টারদা সূর্যসেন হলে এবং কলা ও মানববিদ্যা অনুষদের সহকারী রেজিস্ট্রার মো. সৈয়দ হোসেনকে আলাওল হলে পদায়ন করা হয়েছে। এছাড়া তৃতীয় শ্রেণি কর্মচারী সেলের সহকারী রেজিস্ট্রার মো. ফারুক মিয়াকে ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে, লোকপ্রশাসন বিভাগের সেকশন অফিসার মো. হাবিবুল বাশারকে ওশানোগ্রাফি বিভাগে এবং রেজিস্ট্রার দপ্তরের কেন্দ্রীয় প্রেরণ শাখার সেকশন অফিসার মোহাম্মদ আরিফ ইকবালকে যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে বদলি করা হয়েছে। রেজিস্ট্রার দপ্তরের অফিসার ও সাবসিডিয়ারি নিয়োগ সেলের সেকশন অফিসার মুহাম্মদ এমদাদ উল্লাহকে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলে এবং সাধারণ ছুটি শাখার সেকশন অফিসার তারেক মাহমুদকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগে পদায়ন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) রেজিস্ট্রার প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, বদলি একটি স্বাভাবিক প্রক্রিয়া। এখানে কাউকে কোনো অভিযোগের ভিত্তিতে বদলি করা হয়নি। নিরাপত্তা প্রধানের বিরুদ্ধে অভিযোগ থাকলেও তাকেও নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবেই বদলি করা হয়েছে। এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। উল্লেখ্য, এর আগে বিশ্ববিদ্যালয়ের ৩০ ও ৩১ আগস্ট স্থানীয়দের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলার প্রত্যাহারের আবদন করেছিলেন মামলার বাদী ও নিরাপত্তা প্রধান আবদুর রহিম। এ ঘটনায় তাকে অপসারণের দাবিও জানিয়েছিল চাকসু ও সাধারণ শিক্ষার্থীরা। #চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়Published: 04/05/2026 06:39 pm
Source: https://www.dainikshiksha.com/bn/news/cu-transfers-11-officials-including-security-chief-370749
Comments Section
Comments
Processing your comment...
Share Your Thoughts
No comments yet
Be the first to share your thoughts!