
বন্যায় ক্ষতিগ্রস্ত বোরো চাষিদের আগামী তিন মাস ক্ষতিপূরণ হিসেবে ৭ হাজার ৫০০ টাকা করে সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। সোমবার (৪ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনে বৈঠকে তিনি এ কথা বলেন।...
বন্যায় ক্ষতিগ্রস্ত বোরো চাষিদের আগামী তিন মাস ক্ষতিপূরণ হিসেবে ৭ হাজার ৫০০ টাকা করে সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। সোমবার (৪ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনে বৈঠকে তিনি এ কথা বলেন। কৃষিমন্ত্রী বলেন, দেশে পর্যাপ্ত গবাদি পশু রয়েছে। আসন্ন কোরবানিকে সামনে রেখে গবাদি পশুর কোনো সংকট হবে না। পাশাপাশি সীমান্ত দিয়ে অবৈধভাবে গবাদিপশু প্রবেশেরও কোনো সুযোগ নেই। তিনি আরও বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত বোরো চাষিদের আগামী তিন মাস ক্ষতিপূরণ দেবে সরকার। ক্ষতিপূরণ হিসেবে ৭ হাজার ৫০০ টাকা করে সহায়তা দেওয়া হবে। এর আগে গত ৩ মে মন্ত্রী বলেন, হাওড় এলাকায় কিছু ফসল নষ্ট হলেও তা খুব বড় পরিমাণ নয়। তারপরও যে সব কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের তিন মাস সহায়তা দেবে সরকার।Published: প্রকাশ : ০৪ মে ২০২৬, ১৪:১০
Comments Section
Comments
Processing your comment...
Share Your Thoughts
No comments yet
Be the first to share your thoughts!