
আসন্ন ফিফা বিশ্বকাপে ড্রোন হামলা ও অন্যান্য নিরাপত্তাঝুঁকি মোকাবিলায় ন্যাশনাল গার্ডকে আরও সক্রিয় করার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের দুই রিপাবলিকান কংগ্রেস সদস্য। একটি ‘একীভূত কেন্দ্রীয় নিরাপত্তাব্যবস্থা’ নিশ্চিত করতে ট্রাম্প প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন তারা।...
আসন্ন ফিফা বিশ্বকাপে ড্রোন হামলা ও অন্যান্য নিরাপত্তাঝুঁকি মোকাবিলায় ন্যাশনাল গার্ডকে আরও সক্রিয় করার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের দুই রিপাবলিকান কংগ্রেস সদস্য। একটি ‘একীভূত কেন্দ্রীয় নিরাপত্তাব্যবস্থা’ নিশ্চিত করতে ট্রাম্প প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন তারা। গত শুক্রবার (২৪ এপ্রিল) যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি কমিটির সদস্য মাইকেল ম্যাককল ও এলাইজাহ ক্রেন একটি চিঠি পাঠান ওই দুই আইনপ্রণেতা। চিঠিটি পাঠানো হয়েছে হোমল্যান্ড সিকিউরিটি–বিষয়ক মন্ত্রী মার্কওয়েন মুলিন, ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ���্ল্যাঞ্চ ও পেন্টাগনপ্রধান পিট হেগসেথের কাছে। চিঠিতে ওই দুই আইনপ্রণেতা উল্লেখ করেছেন, বিশ্বকাপের মতো বড় আসরে নিরাপত্তাঝুঁকি এড়াতে এবং ড্রোন-সংক্রান্ত যেকোনো হুমকি মোকাবিলায় ন্যাশনাল গার্ডকে প্রয়োজনীয় ক্ষমতা দেওয়া জরুরি। মূলত একটি সমন্বিত ও শক্তিশালী ফেডারেল নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন তারা। jwARI.fetch( $( "#ari-image-jw69f09858af00d" ) ); ম্যাককল ও ক্রেন চলতি গ্রীষ্মে যুক্তরাষ্ট্রের ১১টি আয়োজক শহরের আকাশসীমা নিরাপদ রাখতে জরুরি ভিত্তিতে আন্তসংস্থা পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তারা বলেন, জনবলসংকট এবং আয়োজক শহর ও আয়োজক কমিটির মধ্যে আইনি এখতিয়ার নিয়ে জটিলতা নিরাপত্তার ক্ষেত্রে একটি বিচ্ছিন্ন পরিবেশ তৈরি করতে পারে। এ পরিস্থিতি মোকাবিলায় একটি একীভূত কেন্দ্রীয় নিরাপত্তাব্যবস্থা প্রয়োজন বলে মনে করেন তারা। চিঠিতে ওই দুই আইনপ্রণেতা আরও লেখেন, খুব দ্রুত মোতায়েনযোগ্য এবং দেশজুড়ে সেবা দেওয়ার সক্ষমতার কারণে ন্যাশনাল গার্ড এ ক্ষেত্রে অনন্য ভূমিকা পালন করতে পারে। অভ্যন্তরীণ জরুরি পরিস্থিতি মোকাবিলায় তাদের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। এর ফলে ড্রোন হামলা প্রতিরোধ (সি-ইউএএস) এবং বিশ্বকাপের নিরাপত্তা নিশ্চিতে কেন্দ্রীয় ও অঙ্গরাজ্য প্রশাসনকে সহায়তায় তারা সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারবে। এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ, বিচার বিভাগ ও পেন্টাগনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো সাড়া পায়নি বার্তা সংস্থা রয়টার্স।Published: প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ১৬:৪২
Comments Section
Comments
Processing your comment...
Share Your Thoughts
No comments yet
Be the first to share your thoughts!