বিএনপির স্থায়ী কমিটির নেতাদের সন্তানেরাও যোগাযোগ করেন, তাঁদের ভবিষ্যতে এনসিপিতে দেখতে পারেন: আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
Published
Views
3
Impressions
3

বিএনপি ‘ভুল রাজনীতি’ করছে, তাই তরুণ প্রজন্ম তাদের রাজনীতিকে সাবস্ক্রাইব করতে পারছে না, এমন মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেন, ‘বিএনপির অনেক বড় বড় নেতাদের সন্তানেরা, এমনকি স্থায়ী কমিটির সদস্যদের সন্তানেরাও মাঝেমধ্যে আমাদের সঙ্গে যোগাযোগ করেন যে তাঁদের বিএনপির এই রাজনীতি পছন্দ হচ্ছে না। আপনারা হয়তো তাঁদের কাউকে কাউকে ভবিষ্যতে জাতীয় নাগরিক পার্টিতে দেখতে পারেন।’

আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ এ কথা বলেন। বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের এনসিপিতে যোগদান উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

জামায়াতে ইসলামীর সাবেক আমির মতিউর রহমান নিজামীর ছেলে মোহাম্মদ নাদিমুর রহমান, হাজী শরীয়তুল্লাহর বংশধর আব্দুল্লাহ মোহাম্মদ হোসাইন ও শিক্ষাবিদ অধ্যাপক এম এ এইচ আরিফ সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দেন। এর মধ্যে নাদিমুর রহমান ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন। এ ছাড়া জুলাই গণ–অভ্যুত্থানে অংশ নেওয়া যোদ্ধাদের সংগঠন ওয়ারিয়র্স অব জুলাইয়ের সারা দেশের চার হাজার সদস্যেরও দলটিতে যোগ দেওয়ার কথা জানানো হয়। এ সময় সংগঠনটির প্রায় ৫০ নেতা–কর্মী উপস্থিত ছিলেন। নতুন যোগদান করা ব্যক্তিদের ফুলের মালা দিয়ে বরণ করা হয়।

সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ বলেন, বর্তমান সময়ের চ্যালেঞ্জগুলো মোকাবিলার জন্যই দেশের বিভিন্ন পর্যায়ের মানুষ ও রাজনীতিসচেতন ব্যক্তিরা এনসিপিতে যোগ দিচ্ছেন। এর মূল কারণ গণভোটের রায় বাস্তবায়ন ও নতুন বাংলাদেশ বিনির্মাণ।

আসিফ মাহমুদ বলেন, ‘আমরা ভেবেছিলাম এবং আমরা বর্তমান সরকারি দল থেকে তখন প্রতিশ্রুতিও পেয়েছি যে তারা জুলাই সনদ বাস্তবায়ন করবে। গণভোটের রায় বাস্তবায়ন করবে। কিন্তু এখন আমরা দেখছি যে তারা জাতির সঙ্গে প্রতারণা করেছে এবং সেটা তারা বুক ফুলিয়ে সংসদে দাঁড়িয়ে বলছেও। এটা জাতি হিসেবে আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক।’

বিএনপির এমন কার্যক্রমকে ‘ভুল রাজনীতি’ আখ্যা দিয়ে এনসিপির এই মুখপাত্র বলেন, ‘পুরো তরুণ প্রজন্ম, এমনকি আপনাদের ঘরের সন্তানেরাও আজ আপনাদের ভুল রাজনীতির ফলে আপনাদের প্রত্যাখ্যান করছে।’

সংবাদ সম্মেলনে সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলেন আসিফ মাহমুদ। তিনি বলেন, বিগত সময়ে যাঁরা পশ্চিমবঙ্গের সরকারে ছিলেন, তাঁদের সঙ্গে খুব সুসম্পর্ক না থাকলেও তাঁরা বাংলাদেশকে নিয়ে বর্তমানে যাঁরা আসছেন, তাঁদের মতো বাজে মন্তব্য করতেন না। নতুন নির্বাচিত সরকারকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা না বলার আহ্বান জানান তিনি।

‘উগ্রপন্থীরা’ সেখানে ক্ষমতায় আসছে, এমন শঙ্কা প্রকাশ করে আসিফ মাহমুদ বলেন, আগামী দিনে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বা পরিস্থিতি কী রকম হবে, তা নিয়ে একধরনের শঙ্কা আছে।

এ সময় দ্রুত স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার দাবিও জানান আসিফ মাহমুদ।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন নোয়াখালী–৬ আসনের সংসদ সদস্য ও এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ, এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম, ওয়ারিয়র্স অব জুলাইয়ের সভাপতি সালমান হোসেন, সহসভাপতি গাজী আতিকুল ইসলাম, হাজী শরীয়তুল্লাহর উত্তরসূরি আব্দুল্লাহ মোহাম্মদ হোসাইন, অধ্যাপক এম এ এইচ আরিফ প্রমুখ।

Published: প্রকাশ: ০৫ মে ২০২৬, ১১: ৫৯

Source: https://www.prothomalo.com/politics/r7jxofzmx2

Rate This Content

0.0/5 | 0 ratings
Not rated yet
5
0
4
0
3
0
2
0
1
0

Comments Section

Comments

0 Comments

Processing your comment...

Share Your Thoughts
Replying to
Preview
0 /2000
Pick an emoji
😀 😃 😄 😁 😅 😂 🤣 😊 😇 🙂 😉 😌 😍 🥰 😘 😗 😙 😚 🤗 🤩 🤔 🤨 😐 😑 😶 🙄 😏 😣 😥 😮 🤐 😯 😪 😫 😴 😌 😛 😜 😝 🤤 😒 😓 😔 😕 🙃 🤑 😲 ☹️ 🙁 😖 😞 😟 😤 😢 😭 😦 😧 😨 😩 🤯 😬 😰 😱 🥵 🥶 😳 🤪 😵 🥴 😠 😡 🤬 👍 👎 👌 ✌️ 🤞 🤟 🤘 🤙 👈 👉 👆 👇 ☝️ 🤚 🖐 🖖 👋 🤙 💪 🙏 ✍️ 💅 🤳 💃 🕺 👯 🧘 🏃 🚶 🧍 🧎 💻 📱 ⌨️ 🖱 🖥 💾 💿 📀 🎮 🎯 🎲 🎰 🎳 🎪 🎨 🎬 🎤 🎧 🎼 🎹 🥁 🎷 🎺 🎸 🎻 🎭 🎪 🎨 🎬 🎤 🎧 🎼 🎹 🥁 💕 ❤️ 💔 💖 💗 💓 💞 💝 💘 ❣️ 💟 🔥 💫 🌟 💥 💯 🎉 🎊 🎈 🎁 🏆 🥇 🥈 🥉 🏅 🎖
No comments yet

Be the first to share your thoughts!