
পরীক্ষা কেন্দ্র সূত্রে জানা গেছে, গত দুই দিন ধরে গলাচিপাসহ দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রবৃষ্টির কারণে প্রতিকূল আবহাওয়ায় শিক্ষার্থীরা বিপাকে পড়ে। বুধবার নির্ধারিত সময়ে ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এবং হিসাববিজ্ঞানসহ চারটি বিষয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হয়। #ডিগ্রি পরীক্ষা
গলাচিপা মহিলা কলেজ কেন্দ্রে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বিদ্যুৎ না থাকায় মোমবাতির আলোয় পরীক্ষা দিতে হয়েছে শিক্ষার্থীদের। বিষয়টি নিশ্চিত করেছেন গলাচিপা মহিলা কলেজের অধ্যক্ষ মো. শাহজাহান মিয়া। বুধবার (২৯ এপ্রিল) দুপুর ২টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত ডিগ্রি দ্বিতীয় বর্ষের ইসলামের ইতিহাসসহ আরও চারটি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। কেন্দ্রটির সাতটি কক্ষে পরীক্ষা চলছিল। এর মধ্যে প্রায় এক ঘণ্টা মোমবাতির আলোয় পরীক্ষা দিতে হয়েছে পরীক্ষার্থীদের। পরীক্ষা কেন্দ্র সূত্রে জানা গেছে, গত দুই দিন ধরে গলাচিপাসহ দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রবৃষ্টির কারণে প্রতিকূল আবহাওয়ায় শিক্ষার্থীরা বিপাকে পড়ে। বুধবার নির্ধারিত সময়ে ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এবং হিসাববিজ্ঞানসহ চারটি বিষয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মোট ৩০৯ জন পরীক্ষার্থী অংশ নেয়। পরীক্ষা চলাকালে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিলে শিক্ষার্থীরা প্রায় এক ঘণ্টা মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা দিতে বাধ্য হয়। কেন্দ্র পরিদর্শক ও প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সজল দাস বলেন, বিদ্যুৎ না থাকায় কিছু সময় পরীক্ষার্থীরা মোমবাতির আলোয় পরীক্ষা দেয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। এ বিষয়ে পল্লী বিদ্যুৎ সমিতির গলাচিপা উপজেলার ডেপুটি জেনারেল ম্যানেজার মো. সিদ্দিকুর রহমান জানান, বৈরী আবহাওয়ার কারণে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। তবে অল্প সময়ের মধ্যেই তা স্বাভাবিক করা হয়েছে। #ডিগ্রি পরী��্ষাPublished: 30/04/2026 03:59 pm
Source: https://www.dainikshiksha.com/bn/news/degree-exams-by-candlelight-due-to-lack-of-electricity-370336
Comments Section
Comments
Processing your comment...
Share Your Thoughts
No comments yet
Be the first to share your thoughts!