বিচারপতিদের অবসরের বয়স কমানো নয়, বাড়ানোর পক্ষে আইনমন্ত্রী

দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক
Published on
1 views
1 impressions

সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়স কমানোর পক্ষে নন, বরং অভিজ্ঞতা কাজে লাগাতে এই বয়সসীমা আরও বাড়ানোর পক্ষে নিজের অবস্থান তুলে ধরেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। #বিচারপতি #আইনমন্ত্রী #সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়স কমানোর পক্ষে নন, বরং অভিজ্ঞতা কাজে লাগাতে এই বয়সসীমা আরও বাড়ানোর পক্ষে নিজের অবস্থান তুলে ধরেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউশন টিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সোমবার (৪ মে) দুপুর ৩টার দিকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের সঙ্গে সার্বিক অবস্থা পর্যবেক্ষণের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে আইনমন্ত্রী বিচারকদের বয়স, ট্রাইব্যুনালের কার্যক্রম, প্রধান বিচারপতির এজলাসে সাংবাদিকদের প্রবেশাধিকার, পলাতকদের দেশে ফিরিয়ে আনাসহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে কথা বলেন। সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়স ৬৭ থেকে কমিয়ে ৬৫ বছর করার বিষয়ে কোনো পরিকল্পনা আছে কী না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, সংসদীয় বিশেষ কমিটির সভায় বিরোধী দলের পক্ষ থেকে এ বিষয়টি উত্থাপন করা হয়েছিল। আমরা বলেছি, এটি আলোচনার ফোরাম নয়। সংবিধান সংশোধন সংক্রান্ত যে কমিটি হবে, সেখানে বিষয়টি উঠলে ভালো-মন্দ নিয়ে আলোচনা হবে; কারণ এর সঙ্গে সংবিধান সংশোধনের বিষয়টি জড়িত। বিচারপতিদের অবসরের বয়স বাড়ানোর পক্ষে যুক্তি তুলে ধরে তিনি আরও বলেন, আমি যদি সেই কমিটির সদস্য থাকি, তবে আমি বয়স কমানোর পক্ষে নই আমি বাড়ানোরই পক্ষে। তবে আমৃত্যু নয়। পৃথিবীর বিভিন্ন দেশে এমন ব্যবস্থা আছে। বিচারপতিদের অভিজ্ঞতা যত বেশি হবে, আমরা তত বেশি আইনি সেবা পাব। যেমন আমেরিকায় সুপ্রিম কোর্টের বিচারকদের অবসরের কোনো নির্দিষ্ট বয়স নেই। তবে আমাদের মাননীয় বিচারপতিদের অবসরের বয়স বর্তমানে যা (৬৭ বছর) আছে, সেটি কমানোর জন্য কেউ উদ্যোগ নিলে, কী কারণে নিচ্ছেন তা আমরা বিবেচনা করব। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউশন টিমের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক বৈঠক প্রসঙ্গে আসাদুজ্জামান বলেন, আইনি ও প্রশাসনিক সমস্যাগুলো কীভাবে মোকাবিলা করা যায়, তা নিয়ে আলোচনা হয়েছে এবং ভবিষ্যতে পদক্ষেপ নেওয়া হবে। ট্রাইব্যুনালে মামলার সংখ্যা বৃদ্ধি এবং দীর্ঘসূত্রতার আশঙ্কা নিয়ে তিনি বলেন, মামলার সংখ্যা বাড়াটা আমাদের কাছে উদ্বেগের বিষয় নয়। অপরাধের বিচার হতে হবে। আমাদের কাছে চ্যালেঞ্জের বিষয় হল ন্যায়বিচার িশ্চিত হচ্ছে কি না। আমরা সেটিই করব। #বিচারপতি #আইনমন্ত্রী #সুপ্রিম কোর্ট

Published: 05/05/2026 08:12 am

Source: https://www.dainikshiksha.com/bn/news/law-minister-in-favor-of-increasing-not-lowering-the-retirement-age-of-judges-370779

Rate This Content

0.0/5 | 0 ratings
Not rated yet
5
0
4
0
3
0
2
0
1
0

Comments Section

Comments

0 Comments

Processing your comment...

Share Your Thoughts
Replying to
Preview
0 /2000
Pick an emoji
😀 😃 😄 😁 😅 😂 🤣 😊 😇 🙂 😉 😌 😍 🥰 😘 😗 😙 😚 🤗 🤩 🤔 🤨 😐 😑 😶 🙄 😏 😣 😥 😮 🤐 😯 😪 😫 😴 😌 😛 😜 😝 🤤 😒 😓 😔 😕 🙃 🤑 😲 ☹️ 🙁 😖 😞 😟 😤 😢 😭 😦 😧 😨 😩 🤯 😬 😰 😱 🥵 🥶 😳 🤪 😵 🥴 😠 😡 🤬 👍 👎 👌 ✌️ 🤞 🤟 🤘 🤙 👈 👉 👆 👇 ☝️ 🤚 🖐 🖖 👋 🤙 💪 🙏 ✍️ 💅 🤳 💃 🕺 👯 🧘 🏃 🚶 🧍 🧎 💻 📱 ⌨️ 🖱 🖥 💾 💿 📀 🎮 🎯 🎲 🎰 🎳 🎪 🎨 🎬 🎤 🎧 🎼 🎹 🥁 🎷 🎺 🎸 🎻 🎭 🎪 🎨 🎬 🎤 🎧 🎼 🎹 🥁 💕 ❤️ 💔 💖 💗 💓 💞 💝 💘 ❣️ 💟 🔥 💫 🌟 💥 💯 🎉 🎊 🎈 🎁 🏆 🥇 🥈 🥉 🏅 🎖
No comments yet

Be the first to share your thoughts!