
বিআইডব্লিউটিএর ছয় ক্যাটাগরির পদে নিয়োগের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর ছয় ক্যাটাগরির পদে নিয়োগের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। ৯ মে ২০২৬ তারিখ ঢাকার তিনটি কেন্দ্রে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার তারিখ ও সময় ৯ মে ২০২৬, সকাল ১০টা থেকে বেলা ১১: ৩০টা পদের নাম: অফিস সহায়ক পরীক্ষাকেন্দ্র: তেজগাঁও কলেজ (১৬ ইন্দিরা রোড, ঢাকা-১২১৫) পদের নাম: নিরাপত্তাপ্রহরী/টার্মিনাল গার্ড পরীক্ষাকেন্দ্র: মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ (বালক শাখা) (সেকশন-১১, পল্লবী, ঢাকা-১২১৬) পদের নাম ১. মালী ২. নাইট গার্ড ৩. স্টোর হেলপার ৪. ডুবুরি পরীক্ষাকেন্দ্র: পল্লবী সরকারি কলেজ (পল্লবী, ঢাকা-১২১৬) প্রার্থীদের ওয়েবসাইটে প্রবেশ করে নিজ নিজ User ID ও Password ব্যবহার করে ২৯ এপ্রিল ২০২৬ তারিখ থেকে লিখিত পরীক্ষার পূর্বে প্রবেশপত্র ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে।Published: প্রকাশ: ০৪ মে ২০২৬, ০৭: ৫৬
Source: https://www.prothomalo.com/chakri/employment/3lk5rl88hr
Comments Section
Comments
Processing your comment...
Share Your Thoughts
No comments yet
Be the first to share your thoughts!