
চলতি বছরই ছাদনাতলায় বসতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী হুমা কুরেশি! কবে বিয়ের পিঁড়িতে বসবেন এই চর্চিত প্রেমিক যুগল?
চলতি বছরই ছাদনাতলায় বসতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী হুমা কুরেশি! দীর্ঘদিনের চর্চিত প্রেমিক ও অভিনয়প্রশিক্ষক রচিত সিংয়ের সঙ্গে জীবনের নতুন অধ্যায়ে পা রাখবেন। কবে বিয়ের পিঁড়িতে বসবেন এই চর্চিত প্রেমিক যুগল? চলতি বছরের অক্টোবরের শেষ বা নভেম্বরের মধ্যেই বিয়ের পরিকল্পনা করছেন হুমা ও রচিত। ইতিমধ্যেই নাকি বিয়ের প্রস্তুতিও শুরু করে দিয়েছেন হুমা-রচিত! তারকাদের বিয়ে ঘিরে ভক্তদের উন্মাদনার কথা আলাদা করে বলার অপেক্ষাই রাখে না। ভেন্যু থেকে মেনু—পুরোটাই থাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে। সেলিব্রিটিদের ডেস্টিনেশন ওয়েডিং, বিয়ের সাজসজ্জা, হাই প্রোফাইল অতিথিদের জন্য খাবারের তালিকায় কী কী পদের বন্দোবস্ত করা হলো, তা জানতে মুখিয়ে থাকেন সাধারণ মানুষ। হুমা কুরেশির ক্ষেত্রেও যে তার ব্যতিক্রম হবে না, তা বলাই বাহুল্য সংগীতশিল্পী আকাসা সিং সাম্প্রতিক অতীতে রচিতকে অভিনন্দন জানিয়ে লিখেছিলেন, ‘হুমা-ই তো তোমার জীবনের এক চিলতে স্বর্গ। দুজনের সঙ্গে একটা দারুণ রাত কাটালাম।’ রচিতের জন্মদিনের অনুষ্ঠানেও একসঙ্গে দেখা যায় তাঁদের। ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের নিয়েই মুম্বাইয়ে হবে বিয়ের অনুষ্ঠান। এরপর ইন্ডাস্ট্রির সতীর্থদের জন্য একটি জমকালো রিসেপশন পার্টির আয়োজন করা হবে। হুমা ও রচিতের সম্পর্কের গুঞ্জন ‘থাম্মা’র স্ক্রিনিংয়ের সময় যুগল উপস্থিতি থেকে। এ ছাড়া কাছের বন্ধু সোনাক্ষী সিনহার বিয়েতেও রংমিলান্তি গোলাপি পোশাকে সবার নজর কেড়েছিলেন হুমা আর রচিত। সম্পর্ক নিয়ে যতই জল ঘোলা হোক না কেন, একটি শব্দও খরচ করেননি তাঁরা। ২০২৫-এর সেপ্টেম্বরে হুমা কুরেশি তাঁর দীর্ঘদিনের চর্চিত প্রেমিক ও অভিনয়প্রশিক্ষক রচিত সিংহের সঙ্গে বাগ্দান সেরে ফেলেছেন। আংটি বদলের গুঞ্জনের সূত্রপাত সংগীতশিল্পী আকাসা সিংয়ের একটি পোস্ট। রচিতকে অভিনন্দন জানিয়ে লিখেছিলেন, ‘হুমা-ই তো তোমার জীবনের এক চিলতে স্বর্গ। দুজনের সঙ্গে একট দারুণ রাত কাটালাম।’ রচিতের জন্মদিনের অনুষ্ঠানেও একসঙ্গে দেখা যায় তাঁদের। এ রকম বেশ কিছু ঘটনা থেকেই হুমা-রচিতের প্রেমের গুঞ্জন আরও জোড়ালো হয়। রচিত সিং অনেক তারকার অভিনয়প্রশিক্ষক হিসেবে কাজ করেছেন। যার মধ্যে রয়েছেন আলিয়া ভাট, রণবীর সিং ও ভিকি কৌশল। বলিউড হাঙ্গামা অবলম্বনেPublished: প্রকাশ: ০৪ মে ২০২৬, ১৭: ৩০
Source: https://www.prothomalo.com/entertainment/bollywood/adke4ucmkh
Comments Section
Comments
Processing your comment...
Share Your Thoughts
No comments yet
Be the first to share your thoughts!