
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভোট গণনায় ভবানীপুর আসনে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও প্রতিদ্বন্দ্বী বিজেপি দলের নেতা শুভেন্দু অধিকারীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। সর্বশেষ খবর অনুযায়ী, ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছেন ১৭ হাজার ২৪৪...
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভোট গণনায় ভবানীপুর আসনে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও প্রতিদ্বন্দ্বী বিজেপি দলের নেতা শুভেন্দু অধিকারীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। সর্বশেষ খবর অনুযায়ী, ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছেন ১৭ হাজার ২৪৪ ভোট। এখনও পর্যন্ত শুভেন্দু অধিকারী পেয়েছেন ৮ হাজার ৭৬২ ভোট। এদিকে দ্বিতীয় রাউন্ডে ভবানীপুরে পিছিয়ে পড়েন মমতা। ১৫৫৮ ভোটে এগিয়ে যান শুভেন্দু। এর আগে, ভবা��ীপুরে প্রথম রাউন্ড গণনার শেষে ১৯৯৬ ভোটে এগিয়ে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু পেয়েছিলেন ১৬৭০ ভোট এবং মমতা পেয়েছিলেন ৩৬৬৬ ভোট। ভবানীপুরে পরবর্তী দফার গণনায় পরিস্থিতি ঘুরে দাঁড়াবে, সকালে এমন পূর্বাভাসই দিয়েছিলেন শুভেন্দু। তার মতে, নবম বা দশম রাউন্ডের পরই আসল চিত্র স্পষ্ট হবে। এখনও বেশ কয়েক দফার গণনা বাকি রয়েছে। শুভেন্দু অধিকারী বর্তমানে ভবানীপুর ও নন্দীগ্রাম, দুই আসনেই প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে নন্দীগ্রামে তিনি এগিয়ে রয়েছেন। দুটি আসনেই জয়ী হলে তাকে একটি আসন ছেড়ে দিতে হবে, ফলে সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।Published: প্রকাশ : ০৪ মে ২০২৬, ১৩:১৩
Comments Section
Comments
Processing your comment...
Share Your Thoughts
No comments yet
Be the first to share your thoughts!