বেড়াতে এসে মাকে হত্যার অভিযোগ মেয়ের বিরুদ্ধে

কেশবপুর (যশোর) সংবাদদাতা কেশবপুর (যশোর) সংবাদদাতা
Published on
1 views
1 impressions

যশোরের কেশবপুরে বেড়াতে এসে মা গৌরি রানী অধিকারীকে (৭৫) হত্যার অভিযোগ উঠেছে মেয়ের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত মেয়ে দীপ্তি অধিকারীকে (৫০) আটক করেছে পুলিশ। সোমবার (২৭ এপ্রিল) গভীর রাতে কেশবপুর পৌরসভার সাহাপাড়া এলাকায় এই ঘটনাটি ঘটে।  নিহত গৌরী রানীর কেশবপুর পৌরসভার সাহাপাড়া...

যশোরের কেশবপুরে বেড়াতে এসে মা গৌরি রানী অধিকারীকে (৭৫) হত্যার অভিযোগ উঠেছে মেয়ের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত মেয়ে দীপ্তি অধিকারীকে (৫০) আটক করেছে পুলিশ। সোমবার (২৭ এপ্রিল) গভীর রাতে কেশবপুর পৌরসভার সাহাপাড়া এলাকায় এই ঘটনাটি ঘটে। নিহত গৌরী রানীর কেশবপুর পৌরসভার সাহাপাড়া এলাকার মৃত কালিপদ অধিকারীর স্ত্রী। এলাকাবাসী সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে গৌরী রানীর মেয়ে দীপ্তি অধিকারী মায়ের বাড়িতে বেড়াতে আসেন। মঙ্গলবার সকালে দীপ্তিকে নিজ বাড়িতে নিয়ে যাওয়ার জন্য তার দেবর পবিত্র অধিকারী ওই বাড়িতে আসেন। এ সময় তিনি বাড়ির দোতালায় উঠে দেখেন তার ভাবির মা গৌরী রানী মৃত অবস্থায় পড়ে রয়েছে। আর ভাবী দীপ্তিকে বিবস্ত্র অবস্থায় বাথরুমে বসে থাকতে দেখেন। এলাকাবাসীর ধারণা, সোমবার রাতে দীপ্তি তরকারি কাটার বটির আছাড় দিয়ে তার মায়ের কপালে ও মাথার পেছনে আঘাত করেন। এতে রক্তক্ষরণে ঘটনাস্থলেই গৌরী রানীর মৃত্যু হয়। মরদেহের পাশ থেকেই বটির আছাড়ের অংশ পড়ে ছিল। এ ব্যাপারে কেশবপুর থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে এবং অভিযুক্ত মেয়ে দীপ্তি অধিকারীকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে দীপ্তি অধিকারী একজন মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Published: প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ১৭:১৯

Source: https://www.ittefaq.com.bd/786363/%E0%A6%AC%E0%A7%87%E0%A7%9C%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%8F%E0%A6%B8%E0%A7%87-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%95%E0%A7%87-%E0%A6%B9%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%85%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%AF%E0%A7%8B%E0%A6%97-%E0%A6%AE%E0%A7%87%E0%A7%9F%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%81%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A7%87

Rate This Content

0.0/5 | 0 ratings
Not rated yet
5
0
4
0
3
0
2
0
1
0

Comments Section

Comments

0 Comments

Processing your comment...

Share Your Thoughts
Replying to
Preview
0 /2000
Pick an emoji
😀 😃 😄 😁 😅 😂 🤣 😊 😇 🙂 😉 😌 😍 🥰 😘 😗 😙 😚 🤗 🤩 🤔 🤨 😐 😑 😶 🙄 😏 😣 😥 😮 🤐 😯 😪 😫 😴 😌 😛 😜 😝 🤤 😒 😓 😔 😕 🙃 🤑 😲 ☹️ 🙁 😖 😞 😟 😤 😢 😭 😦 😧 😨 😩 🤯 😬 😰 😱 🥵 🥶 😳 🤪 😵 🥴 😠 😡 🤬 👍 👎 👌 ✌️ 🤞 🤟 🤘 🤙 👈 👉 👆 👇 ☝️ 🤚 🖐 🖖 👋 🤙 💪 🙏 ✍️ 💅 🤳 💃 🕺 👯 🧘 🏃 🚶 🧍 🧎 💻 📱 ⌨️ 🖱 🖥 💾 💿 📀 🎮 🎯 🎲 🎰 🎳 🎪 🎨 🎬 🎤 🎧 🎼 🎹 🥁 🎷 🎺 🎸 🎻 🎭 🎪 🎨 🎬 🎤 🎧 🎼 🎹 🥁 💕 ❤️ 💔 💖 💗 💓 💞 💝 💘 ❣️ 💟 🔥 💫 🌟 💥 💯 🎉 🎊 🎈 🎁 🏆 🥇 🥈 🥉 🏅 🎖
No comments yet

Be the first to share your thoughts!