বদরগঞ্জে দুই পক্ষের দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ১

প্রতিনিধি প্রতিনিধি
Published
Views
1
Impressions
1

রংপুরের বদরগঞ্জে দুই পক্ষের দ্বন্দ্বের জেরে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেল চারটার দিকে পৌরসভার আম্বিয়ার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

রংপুরের বদরগঞ্জে দুই পক্ষের দ্বন্দ্বের জেরে এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকেল চারটার দিকে পৌরসভার আম্বিয়ার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ এক তরুণকে আটক করেছে।

নিহত আরিফুল ইসলাম (৩০) বদরগঞ্জ পৌরসভার পাঠানপাড়া এলাকার বাসিন্দা। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন। আটক জামাল হোসেন (২২) বদরগঞ্জ পৌরসভার লিচুবাগান এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বদরগঞ্জ থানার পুলিশ জানায়, রংপুরের আদালতে একটি মামলার হাজিরা দিতে যান মমিনুলসহ পাঁচজন। প্রতিপক্ষের ফিরোজ শাহ আদালত চত্বরে তাঁদের ওপর হামলা করেন। এতে মমিনুলসহ তিনজন আহত হন। রংপুর থেকে বদরগঞ্জে ফিরে এসে আবারও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

পুলিশ জানায়, মমিনুল ও তাঁর দলের সদস্যরা দেশি অস্ত্র নিয়ে ফিরোজ ও তাঁর সহযোগীদের খুঁজতে থাকেন। একপর্যায়ে তাঁরা ফিরোজের বাড়িতে গিয়ে হামলা চালান। পরে বিকেল চারটার দিকে ফিরোজ ও তাঁর সহযোগীরা পৌরসভার পাঠানপাড়া গ্রামের ভ্যানচালক আরিফুলের ওপর হামলা করেন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আরিফুলকে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

আরিফুলের বাবা রেজাউল ইসলাম বলেন, ‘আমার ছেলে ভ্যান চালায়। আম্বিয়ার মোড়ে হঠাৎ করে ফিরোজের দল এসে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়েছে। আমরা এর বিচার চাই।’

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে থানায় এনে রাখা হয়েছে। বুধবার ময়নাতদন্তের জন্য লাশটি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

Published: প্রকাশ: ০৫ মে ২০২৬, ১৫: ৫৫

Source: https://www.prothomalo.com/bangladesh/district/ojrkwdgaml

Rate This Content

0.0/5 | 0 ratings
Not rated yet
5
0
4
0
3
0
2
0
1
0

Comments Section

Comments

0 Comments

Processing your comment...

Share Your Thoughts
Replying to
Preview
0 /2000
Pick an emoji
😀 😃 😄 😁 😅 😂 🤣 😊 😇 🙂 😉 😌 😍 🥰 😘 😗 😙 😚 🤗 🤩 🤔 🤨 😐 😑 😶 🙄 😏 😣 😥 😮 🤐 😯 😪 😫 😴 😌 😛 😜 😝 🤤 😒 😓 😔 😕 🙃 🤑 😲 ☹️ 🙁 😖 😞 😟 😤 😢 😭 😦 😧 😨 😩 🤯 😬 😰 😱 🥵 🥶 😳 🤪 😵 🥴 😠 😡 🤬 👍 👎 👌 ✌️ 🤞 🤟 🤘 🤙 👈 👉 👆 👇 ☝️ 🤚 🖐 🖖 👋 🤙 💪 🙏 ✍️ 💅 🤳 💃 🕺 👯 🧘 🏃 🚶 🧍 🧎 💻 📱 ⌨️ 🖱 🖥 💾 💿 📀 🎮 🎯 🎲 🎰 🎳 🎪 🎨 🎬 🎤 🎧 🎼 🎹 🥁 🎷 🎺 🎸 🎻 🎭 🎪 🎨 🎬 🎤 🎧 🎼 🎹 🥁 💕 ❤️ 💔 💖 💗 💓 💞 💝 💘 ❣️ 💟 🔥 💫 🌟 💥 💯 🎉 🎊 🎈 🎁 🏆 🥇 🥈 🥉 🏅 🎖
No comments yet

Be the first to share your thoughts!