
শনাক্ত ৪৪ শিক্ষকের মধ্যে ৩৩ জন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এবং মাদরাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন ১১ জন। এদের সবার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কতৃপক্ষের (এনটিআরসিএ) নিবন্ধন সনদ জাল বলে প্রমাণিত হয়েছে। #জাল শিক্ষক #মামলা
এআই জেনারেটেড প্রতীকী ছবি বহু বছর ধরে শিক্ষকতা চালিয়ে আসা জাল শিক্ষকদের তালিকা দিন-দিন দীর্ঘ হচ্ছে। এই তালিকা শিক্ষা বিষয়ক দেশের একমাত্র পূর্ণাঙ্গ ডিজিটাল পত্রিকা দৈনিক শিক্ষাডটকম ও শিক্ষার একমাত্র প্রিন্ট জাতীয় দৈনিক পত্রিকা আমাদের বার্তা ধারাবাহিকভাবে প্রকাশ করে আসছে। এর মধ্যে কারো-কারো বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে। ত��রই ধারাবাহিকতায় এবার আরো ৪৪ জাল শিক্ষক শনাক্ত করা হয়েছে। একইসঙ্গে তাদের এমপিও বাতিল ও নেয়া টাকা আদায়ের (ফেরত) পাশাপাশি শাস্তিমূলক ব্যবস্থার (মামলা দায়ের) উদ্যোগ নেয়া হয়েছে। গতকাল বুধবার এনটিআরসিএ থেকে এই জাল শিক্ষকদের তালিকা ও অন্যান্য তথ্যসহ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে পাঠানো হয়েছে। শনাক্ত ৪৪ শিক্ষকের মধ্যে ৩৩ জন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এবং মাদরাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন ১১ জন। এদের সবার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কতৃপক্ষের (এনটিআরসিএ) নিবন্ধন সনদ জাল বলে প্রমাণিত হয়েছে। এ সংক্রান্ত চিঠিতে বলা হয়েছে, এনটিআরসিএ কার্যালয় থেকে ৭ জানুয়ারি জারিকৃত চিঠি অনুসারে একটি নির্দিষ্ট ছক মোতাবেক দেশের ৩৬ হাজার ৪৮৮টি প্রতিষ্ঠানে কর্মরত প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধানসহ এমপিওভুক্ত সব শিক্ষকের তথ্য, এমপিওভুক্ত শূন্যপদের তথ্য, সত্যায়িত নিবন্ধন প্রত্যয়নপত্র এবং ২০২৫ খ্রিষ্টাব্দের নভেম্বর মাসের এমপিও শিট এনটিআরসিএ কার্যালয়ে পাঠানোর নির্দেশনা দেয়া হয়। এই চিঠি অনুযায়ী দেশের এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান এনটিআরসিএ কার্যালয়ে চাহিত কাগজপত্র পাঠায়। তন্মধ্যে ১ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত ৪০৬টি প্রতিষ্ঠানের ২ হাজার ৯৬১টি শিক্ষক নিবন্ধন প্রত্যয়নপত্র যাচাই শেষে রেকর্ডপত্রদৃষ্টে ২ হাজার ৯১৭টি প্রত্যয়নপত্র সঠিক এবং ৪৪টি প্রত্যয়নপত্র জাল ও ভুয়া মর্মে প্রমাণিত হয়েছে। অর্থাৎ ৪৪ জন শিক্ষক জাল সনদে চাকরিতে এমপিওভুক্ত হয়েছে যা জালিয়াতি ও শাস্তিযোগ্য অপরাধ। #জাল শিক্ষক #মামলাPublished: 30/04/2026 07:11 pm
Comments Section
Comments
Processing your comment...
Share Your Thoughts
No comments yet
Be the first to share your thoughts!