দেশের আবাসন খাতে বিনিয়োগের ধরনে বড় পরিবর্তন আসছে। এখন শুধু নান্দনিকতা নয়, বরং লোকেশন, নির্মাণমান এবং দীর্ঘমেয়াদি মূল্যবৃদ্ধির সম্ভাবনাকেই মূল বিবেচ্য ধরছেন বিনিয়োগকারীরা। এই ধারায় প্রায় চার দশক ধরে বিশ্বস্ততার প্রতীক হয়ে দাঁড়িয়েছে শেল্টেক্ (প্রা.) লিমিটেড।
বর্তমানে রাজধানীর গুলশান, বনানী, ধানমন্ডি ও ক্যান্টনমেন্টের মতো অভিজাত এলাকায় প্রতিষ্ঠানটির ‘স্যাফায়ার সিরিজ’ আধুনিক নাগরিক সুবিধার নতুন মানদণ্ড তৈরি করেছে।
পাশাপাশি ঢাকার বিভিন্ন এলাকা, ভবিষ্যতের স্মার্ট সিটি জলসিঁড়ি এবং বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামেও বিস্তৃত হয়েছে তাদের প্রকল্প। নামী স্থপতিদের নকশায় তৈরি এসব ভবন টেকসই ও ভূমিকম্প–সহনশীল, যা নিশ্চিত করে রাজউকের অনুমোদন ও অকুপেন্সি সার্টিফিকেট।
শেল্টেকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, চলমান মুদ্রাস্ফীতির বাজারে স্থাবর সম্পদে বিনিয়োগ ব্যাংকে সঞ্চয়ের তুলনায় অধিক লাভজনক। ১৯৮৮ সাল থেকে এ পর্যন্ত ৪ হাজার ৬৫০টির বেশি ইউনিট সফলভাবে হস্তান্তর করেছে প্রতিষ্ঠানটি, যা ক্রেতাদের আস্থা বাড়িয়েছে।
শুধু আবাসিক নয়, বনশ্রী, তেজগাঁওসহ বিভিন্ন প্রাইম লোকেশনে আধুনিক বাণিজ্যিক স্পেসও তৈরি করছে তারা।
Published: প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ১০: ০১
Source: https://www.prothomalo.com/business/industry/5xh2x1cekd
Comments Section
Comments
Processing your comment...
Share Your Thoughts
No comments yet
Be the first to share your thoughts!