ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ৯টি ব্যাংক ও ২টি আর্থিক প্রতিষ্ঠানের সমন্বিত নিয়োগ পরীক্ষার প্রিলিমিনারির তারিখ ও পরীক্ষার নম্বর বিভাজন প্রকাশ করা হয়েছে।
মোট শূন্য পদ ১ হাজার ১৭টি। পদের নাম সিনিয়র অফিসার (সাধারণ)। প্রিলিমিনারি পরীক্ষা ১৫ মে ২০২৬, শুক্রবার অনুষ্ঠিত হবে। ওই দিন ১ ঘণ্টার নিয়োগ পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে চলবে বেলা ১১টা পর্যন্ত।
১. প্রিলিমিনারি (এমসিকউ): মোট ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিষয়গুলো হলো বাংলা (২০ নম্বর), ইংরেজি (২০ নম্বর), গণিত (২০ নম্বর), সাধারণ জ্ঞান (আর্থিক ও ব্যাংকিং) (১০ নম্বর), অ্যানালিটিক্যাল স্কিল (২০ নম্বর) এবং আইসিটি (১০ নম্বর)। প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর কাটা হবে।
২. লিখিত পরীক্ষা: প্রিলিমিনারিতে উত্তীর্ণদের জন্য ২০০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষা শুরুর কমপক্ষে ১ ঘণ্ট পূর্বে পরীক্ষার্থীদের কেন্দ্রে উপস্থিত হতে হবে। পরীক্ষা শুরুর পর কোনো প্রার্থীকে প্রবেশ করতে দেওয়া হবে না।
প্রবেশপত্র ব্যতীত কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস (মোবাইল, ক্যালকুলেটর, স্মার্ট ওয়াচ, কার্ড) বা কাগজপত্র নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করা যাবে না।
পরীক্ষাকেন্দ্রের নাম ও আসনবিন্যাস যথাসময়ে বাংলাদেশ ব্যাংকের নিয়োগ–সংক্রান্ত ওয়েবসাইটে জানানো হবে।
বিজ্ঞপ্তি দেখুন এখানে
Published: প্রকাশ: ০৫ মে ২০২৬, ১৩: ৩৪
Source: https://www.prothomalo.com/chakri/employment/pfyf9zcgh4
Comments Section
Comments
Processing your comment...
Share Your Thoughts
No comments yet
Be the first to share your thoughts!