৩৫তম রিফ্রেশার্স কোর্সে মনোনীত হলেন যেসব শিক্ষক

দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক
Published on
1 views
1 impressions

আরো জানা যায়, মনোনীত শিক্ষক ও শিক্ষিকাদেরকে আগামী ৭ মে বিকেল ৪টার মধ্যে চট্টগ্রাম বিভাগীয় সরকারি শারীরিক শিক্ষা কলেজ, হালিশহর, চট্টগ্রাম রিপোর্ট করতে হবে। #শিক্ষক #রিফ্রেশার্স কোর্স

এআই জেনারেটেড প্রতীকী ছবি ৩৫তম রিফ্রেশার্স কোর্সে মনোনীত শিক্ষকদের তালিকা প্রকাশ করা হয়েছে। মাধ্যমিক স্কুল, মাদরাসা (দাখিল স্তর) ও কারিগরি (ভোকেশনাল) শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শারীরিক শিক্ষার শিক্ষক ও শিক্ষিকাদের মধ্যে ১০০ জনকে এবারের কোর্সের জন্য মনোনয়ন দেয়া হয়েছে। আগামী ৮ মে থেকে ১৪ মে পর্যন্ত সাতদিন চট্টগ্রাম বিভাগীয় সরকারি শারীরিক শিক্ষা কলেজে অনুষ্ঠিত হবে। এ কোর্সে মনোনীত কোন প্রশিক্ষণার্থী অংশ না নিলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে। সোমবার (৪ মে) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক অফিস আদেশে এ তথ্য জানা যায়। মনোনীতদের তালিকা দেখুন এখানে… আদেশে জানা যায়, প্রশিক্ষণার্থীগণের টিএ/ডিএ শারীরিক শিক্ষা বভাগ বহন করবে; আসার সময় বাস ও ট্রেনের টিকেট সংগ্রহ করে অবশ্যই টিএ বিলের সাথে জমা দিতে হবে।(এসি প্রযোজ্য নহে); প্রশিক্ষণার্থীদেরকে কলেজে অবস্থানের জন্য প্রয়োজনীয় বিছানাপত্র (বালিশ, কাঁথা, তোষক, মশারি, বিছানার চাদর) অবশ্যই সঙ্গে আনতে হবে; প্রশিক্ষণার্থীদের প্রত্যেকের ২টি পাসপোর্ট সাইজ ছবি সাথে করে নিয়ে আসতে হবে; প্রশিক্ষণার্থীকে এক জোড়া কেডস সঙ্গে করে নিয়ে আসতে হবে; মনোনীত প্রশিক্ষণার্থীদের প্রতিষ্ঠান প্রধান কর্তৃক ছাড়পত্র সঙ্গে নিয়ে আসতে হবে। আরো জানা যায়, মনোনীত শিক্ষক ও শিক্ষিকাদেরকে আগামী ৭ মে বিকেল ৪টার মধ্যে চট্টগ্রাম বিভাগীয় সরকারি শারীরিক শিক্ষা কলেজ, হালিশহর, চট্টগ্রাম রিপোর্ট করতে হবে। এ আদেশেই প্রশিক্ষণার্থী শিক্ষক ও শিক্ষিকাদেরকে আগামী ৬ মে অপরাহ্ন থেকে তাৎক্ষণিক বিমুক্ত বলে গণ্য করা হবে। কোর্স সংশ্লিষ্ট শিক্ষক ও শিক্ষিকাদের প্রশিক্ষণ সময়কাল (৭ মে থেকে ১৫ মে পর্যন্ত) কর্তব্যরত ছুটি বলে বিবেচিত হবে। #শিক্ষক #রিফ্রেশার্স কোর্স

Published: 04/05/2026 01:35 pm

Source: https://www.dainikshiksha.com/bn/news/teachers-selected-for-the-35th-refresher-course-370718

Rate This Content

0.0/5 | 0 ratings
Not rated yet
5
0
4
0
3
0
2
0
1
0

Comments Section

Comments

0 Comments

Processing your comment...

Share Your Thoughts
Replying to
Preview
0 /2000
Pick an emoji
😀 😃 😄 😁 😅 😂 🤣 😊 😇 🙂 😉 😌 😍 🥰 😘 😗 😙 😚 🤗 🤩 🤔 🤨 😐 😑 😶 🙄 😏 😣 😥 😮 🤐 😯 😪 😫 😴 😌 😛 😜 😝 🤤 😒 😓 😔 😕 🙃 🤑 😲 ☹️ 🙁 😖 😞 😟 😤 😢 😭 😦 😧 😨 😩 🤯 😬 😰 😱 🥵 🥶 😳 🤪 😵 🥴 😠 😡 🤬 👍 👎 👌 ✌️ 🤞 🤟 🤘 🤙 👈 👉 👆 👇 ☝️ 🤚 🖐 🖖 👋 🤙 💪 🙏 ✍️ 💅 🤳 💃 🕺 👯 🧘 🏃 🚶 🧍 🧎 💻 📱 ⌨️ 🖱 🖥 💾 💿 📀 🎮 🎯 🎲 🎰 🎳 🎪 🎨 🎬 🎤 🎧 🎼 🎹 🥁 🎷 🎺 🎸 🎻 🎭 🎪 🎨 🎬 🎤 🎧 🎼 🎹 🥁 💕 ❤️ 💔 💖 💗 💓 💞 💝 💘 ❣️ 💟 🔥 💫 🌟 💥 💯 🎉 🎊 🎈 🎁 🏆 🥇 🥈 🥉 🏅 🎖
No comments yet

Be the first to share your thoughts!